এবার রদবদল হচ্ছে ৬৫০ পুলিশ, সম্মতি দিয়েছে ইসি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বরিশালে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত শিল্প ও জনজীবন কাউনিয়ার ভাগাড় সরিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পথে বরিশাল দেশের শীর্ষ ঋণখেলাপি তালিকা প্রকাশ করলেন অর্থমন্ত্রী নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে অবকাঠামো ও জনস্বাস্থ্যে অগ্রাধিকার ঝালকাঠিতে ভেরিবাঁধ নির্মাণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে বরিশালে যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার




এবার রদবদল হচ্ছে ৬৫০ পুলিশ, সম্মতি দিয়েছে ইসি

এবার রদবদল হচ্ছে ৬৫০ পুলিশ, সম্মতি দিয়েছে ইসি




ডেস্ক রিপোর্ট : আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু করার জন্য এসআই, এএসআই, সার্জেন্ট, কনস্টেবলসহ সব মিলিয়ে সাড়ে ছয়শ পুলিশের বদলি ও পদায়নে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার ( ১৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব মিজানুর সই করা এক চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে এই সম্মতি জানানো হয়।

এর মধ্যে নিরস্ত্র পুলিশ পরিদর্শক ২৩ জন, টিএসআই একজন, এসআই নিরস্ত্র ১০, এসআই সশস্ত্র ৪৪, এসআই ২০, সার্জেন্ট একজন, নায়েক সাতজন, এএসআই নিরস্ত্র ১৩, পুলিশ কনস্টেবল ৫২৪ এবং রাজশাহী রেঞ্জের এসআই নিরস্ত্র সাতজন রয়েছে।

এর আগে সোমবার (১১ ডিসেম্বর) দুই পুলিশ কমিশনার, দুই ডিআইজি ও ১০ জন পুলিশ সুপারকে (এসপি) বদলির প্রস্তাবে নির্বাচন কমিশনের (ইসি) আপত্তি নেই বলে এ সংক্রান্ত চিঠি জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়।

ইসি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন ১৯ জন ‘পুলিশ পরিদর্শক’ থেকে ‘সহকারী পুলিশ সুপার’ পদে পদোন্নতির জন্য সুপারিশ করায় পদোন্নতির প্রজ্ঞাপন জারির পূর্বে প্রস্তাবিত কর্মস্থলে বদলি/পদায়নের লক্ষ্যে অনাপত্তি দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল।

উল্লিখিত ১৯ জন সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের প্রস্তাবিত কর্মস্থলে বদলি/পদায়নের বিষয়ে নির্বাচন কমিশন অনাপত্তি দিয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD