বরগুনায় সড়ক মেরামতের কাজে অনিয়মের অভিযোগ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরগুনায় সড়ক মেরামতের কাজে অনিয়মের অভিযোগ

বরগুনায় সড়ক মেরামতের কাজে অনিয়মের অভিযোগ

বরগুনায় সড়ক মেরামতের কাজে অনিয়মের অভিযোগ




আমতলী প্রতিনিধি॥ বরগুনার আমতলীতে প্রায় এক কোটি ৪৯ লাখ ৬৪ হাজার টাকা ব্যয়ে একটি সড়ক মেরামত করার কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের আড়পাঙ্গাশিয়া বাজার থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয় পর্যন্ত ৪.৩ কিলোমিটার সড়ক মেরামতকরণ কাজে এলাকাবাসী এই অনিয়মের অভিযোগ তুলেছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করে সড়ক মেরামত করছেন বলে অভিযোগ এলাকাবাসীর।

 

 

উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জিওবি প্রযেক্টের অধীনে উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের আড়পাঙ্গাশিয়া বাজার থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয় পর্যন্ত ৪.৩ কিলোমিটার সড়ক মেরামত কাজের দরপত্র আহ্বান করা হয়। পিরোজপুরের মেসার্স ফয়সাল শিল্পী এন্টার প্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানটি ওই কাজের কার্যাদেশ পায়।

 

 

ওই সড়কে পুরাতন খোয়া চাষদিয়ে রুলিং করে তার উপড়ে হালকা বালু ছিটিয়ে ৩ ইঞ্চি উচ্চতায় এক নাম্বার ইটের খোয়া (মেকাডাম) ফেলে রোলিং করার কথা। অথচ ঠিকাদার পরিমাণের চেয়ে কম ও নিম্নমানের ইটের খোয়া ফেলে রোলার দিয়ে রোলিং করে সড়কটি মেরামত করছেন। উপজেলা প্রকৌশল অফিস সঠিকভাবে কাজটি তদারকি করছেন না বলেও স্থানীয়রা অভিযোগ করেছেন।

 

 

এদিকে সড়কটিতে নিম্নমানের কাজ হওয়ায় স্থানীয় ও ভূক্তভোগী ওই এলাকার সচেতন মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে শেয়ার করেন। এরপরও ঠিকাদার ও তার লোকজন নি¤œমানের খোয়া ফেলে কাজটি চলমান রাখে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। আজ সোমবার সকালে সরেজমিন গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে এর সত্যতা পাওয়া গেছে।

 

 

ঘোপখালী ও আড়পাঙ্গাশিয়া বাজারের বেশ কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠানটি স্থানীয় এলজিইডি অফিসের সহযোগিতায় সড়কটি মেরামত কাজে সিডিউলের নিয়মনীতি তোয়াক্কা করে নিম্নমানের ৩নং ইটের (চুলার মাটির রংয়ের) খোয়া দিয়ে কাজ করছেন। স্থানীয়রা এতে বাধা দিলেও ঠিকাদার ও তার লোকজন কাজ চলমান রেখেছেন।

 

 

ঠিকাদারের পক্ষে ওই কাজ তদারকি করার দায়িত্বে থাকা মো. সোহেল মিয়া জানায়, ঠিকাদার আমাকে যেভাবে কাজ করতে বলেছেন আমি সেই ভাবেই সড়কটির মেরামত কাজ করছি।

 

 

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ফয়সাল শিল্পী (এফসি) এন্টারপ্রাইজের মালিক মো. সাকিল মুঠোফোনে জানান, সিডিউল অনুযায়ী সড়কটির মেরামত কাজ চলছে। দু’একটি জায়গায় নিম্নমানের খোয়া ফেলা হয়েছে। সে খোয়া সড়ক থেকে অপসারণ করা হবে।

 

 

কাজ তদারকির দায়িত্বে থাকা উপজেলা প্রকৌশল অফিসের উপ-সহকারী প্রকৌশলী মো. নিজাম উদ্দিন বলেন, সড়কটিতে বেশ কয়েকটি জায়গায় ঠিকাদার নিম্নমানের খোয়া ব্যবহারে করেছেন। আজকের মধ্যে তাদের সেই খোয়া সড়ক তুলে নেওয়ার জন্য বলা হয়েছে।

 

 

উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন মুঠোফোনে বলেন, অভিযোগ পাওয়ার পর সরেজমিনে তদন্ত করে সড়কে ফেলা নিম্নমানের খোয়া অপসারণের জন্য ঠিকাদারকে পত্রের মাধ্যমে নির্দেশ দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD