স্বাস্থ্য বিভাগের সবার ঈদের ছুটি বাতিল Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




স্বাস্থ্য বিভাগের সবার ঈদের ছুটি বাতিল

স্বাস্থ্য বিভাগের সবার ঈদের ছুটি বাতিল




অনলাইন ডেস্ক:  গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ হাজার ৮৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়ে মন্ত্রিপরিষদের সমন্বয় ও সংস্কার বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মজিবুর রহমান বলেছেন, পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য অধিদফতরের চিকিৎসা সংশ্লিষ্ট সবার ঈদুল আযহার ছুটি বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগে বিভিন্ন দফতরের সচিবদের নিয়ে বন্যা ও ডেঙ্গু বিষয়ে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য দেন মজিবুর রহমান।

তিনি বলেন, এখন পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে ৮ জন মারা গেছেন। তবে স্বাস্থ্য বিভাগ বলছে, এ সংখ্যা ১ থেকে ২ জন বাড়তে পারে। প্রকোপ শুরুর পর থেকে এখন পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৬৩৭ জন। এদের মধ্যে হাসপাতালগুলো থেকে এখন পর্যন্ত ৯ হাজার ৭৪০ জন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।

ভারপ্রাপ্ত সচিব বলেন, স্কুল-কলেজগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।এ সময় দেশের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টায় আরও উন্নতি হবে।

বন্যাকবলিত এলাকায় চিকিৎসা ব্যবস্থা যাতে সুচারুভাবে দেয়া সম্ভব হয়, সে বিষয়ে আজকের সভায় আলোচনা হয়েছে।তিনি আরও বলেন, গুজব বন্ধে সাধারণ মানুষকে সচেতন করার বিষয়ে সভায় প্রয়োজনীয় দিক-নির্দেশনা নিয়ে অলোচনা হয়েছে। গুজবে কান না দিতে মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD