সংসদ নির্বাচন: বরিশালে ১২ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বরিশালে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত শিল্প ও জনজীবন কাউনিয়ার ভাগাড় সরিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পথে বরিশাল দেশের শীর্ষ ঋণখেলাপি তালিকা প্রকাশ করলেন অর্থমন্ত্রী নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে অবকাঠামো ও জনস্বাস্থ্যে অগ্রাধিকার ঝালকাঠিতে ভেরিবাঁধ নির্মাণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে বরিশালে যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার




সংসদ নির্বাচন: বরিশালে ১২ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

সংসদ নির্বাচন: বরিশালে ১২ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ




নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করতে শুরু করেছেন প্রার্থীরা। সোমবার বেলা ১১ টা পর্যন্ত মোট ১২টি মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা বলে জানা গেছে।

সোমবার সকাল ১০ টায় বরিশালের রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলামের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা।

বরিশাল ০৫ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের পক্ষে সকালে মনোনয়নপত্র সংগ্রহ করেন এই আসনের নৌকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট লস্কর নুরুল হক। এ সময় মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

মনোনয়ন পত্র সংগ্রহ শেষে তারা জানান, তারা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। দলের সকলে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করবেন বলে আশা তাদের।

বরিশালের রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনের বিপরীতে এখন পর্যন্ত সহকারী রিটার্নিং অফিসার এবং রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সোমবার বেলা ১১ টা পর্যন্ত মোট ১২টি মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা।

মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে কাজ করছেন বলেও জানান এই কর্মকর্তা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD