সংবাদ শিরোনাম:

শিক্ষার্থীকে নকলে সহযোগীতা না করায় নলছিটিতে শিক্ষিকাকে পিটিয়ে আহত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:35:05 pm, Monday, 18 February 2019
  • 21 সংবাদটি দেখা হয়েছে

SONY DSC

স্টাফ রিপোর্টার:নলছিটিতে পরীক্ষায় নকল করতে সহযোগীতা না করায় শিক্ষিকা সুনিতি রানী (৪২)কে পিটিয়ে রক্তাক্ত করেছে এসএসসি পরীক্ষার্থী ও তার পরিবারের সদস্যরা। গত রবিবার উপজেলার গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত সুনিতি ওই এলাকার ইছাপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষিকা ও বিপুল বিহারীর স্ত্রী। বর্তমানে সে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত সুনিতি জানান, এসএসসি পরীক্ষায় নলছিটির বিজি ইউনিয়ন হাই স্কুল কেন্দ্রে গনিত ও ইংরেজী পরীক্ষায় সুনিতি দাত্বিয় পালন করেন। ওই স্কুলের শিক্ষার্থী মনিষা আক্তার পরীক্ষা চলাকালীন সময়ে নকল করার চেস্টা করে। এ সময় মনিষা নকল করতে সুনিতিকে সহযোগীতা করতে বলে। এতে সুনিতি বাধা দেয়। এরই জের ধরে ঘটনার দিন সকাল সাড়ে ৯ টায় সুনিতি বাসা থেকে রওয়ানা হয়ে স্কুলে যাবার পথে হঠাৎ মনিষা ও তার মা মাধুকরসহ ৩/৪ জন তার পথরোধ করে। পরে অতর্কিত হামলা চালিয়ে সুনিতিকে আহত করে। এসময় তারা সুনিতির সাথে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষনিক বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনরা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

শিক্ষার্থীকে নকলে সহযোগীতা না করায় নলছিটিতে শিক্ষিকাকে পিটিয়ে আহত

প্রকাশের সময় : 11:35:05 pm, Monday, 18 February 2019