রায় ঘোষণার আগে আদালত থেকে পালালো আসামি Latest Update News of Bangladesh

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:০১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বাউফলে আদালতের স্থিতাবস্থা ভেঙে বিতর্কিত পাকা ভবন নির্মাণ! তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে কমলো সোনার দাম স্বাধীনতা দিবস পালনের আহ্বান জানিয়ে যা বললেন জামায়াত আমির ট্রাম্পের আলোচনায় ইরানের কঠিন শর্তে নতুন চ্যালেঞ্জ




রায় ঘোষণার আগে আদালত থেকে পালালো আসামি

রায় ঘোষণার আগে আদালত থেকে পালালো আসামি

রায় ঘোষণার আগে আদালত থেকে পালালো আসামি




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ আদালতে হাজির হওয়ার পর রায় ঘোষণার আগেই পালিয়ে গেছে আসামি। বুধবার (৩১ মার্চ) বরিশাল বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. মহসিনুল হকের আদালতে এ ঘটনা ঘটে। মামলার রায়ে বিচারক আসামিকে ছয় বছরের কারাদণ্ড এবং তিন কোটি টাকা জরিমানা করেন।

 

 

বরিশাল বিভাগীয় স্পেশাল জজ আদালতের সরকারি কৌঁসুলি মাসুদুল হক খান বলেন, ‘রায় ঘোষণার আগে আসামির উপস্থিতির বিষয়টি বিচারককে অবহিত করা হয়েছিল। কিন্তু রায় ঘোষণার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। আমার ধারণা, সাজার বিষয়টি বুঝতে পেরে আসামি আদালত থেকে পালিয়ে যায়।’

 

 

এ মামলার আসামি নুরুল আমিন সিকদার ঝালকাঠি জেলা সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী। সে উজিরপুর উপজেলার সিকদারপাড়ার মৃত ইয়াকুব আলী সিকদারের ছেলে।

 

 

আদালত রায়ে একই সঙ্গে অবৈধ আয়ের মাধ্যমে অর্জিত নগরীর আলেকান্দা এলাকায় নির্মিত পাঁচতলা বিশিষ্ট লাচিন ভবন (বর্তমানে ওই ভবনে আয়কর বিভাগের সার্কেল অফিস), স্ত্রী ইসরাত জাহানের নামে নগরীর আলেকান্দা এলাকার ১২ শতাংশ জমি ও নাবালক ছেলে আদিল আমিন লাচিনের নামে ঢাকার বড় মগবাজারে থাকা ইস্টার্ন টিউলিপ ভবনের ১৬২০ বর্গফুটের ফ্ল্যাট রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দেন।

 

 

ওই সম্পদ বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার ক্ষমতা বরিশাল ও ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটকে অর্পণ করা হয়েছে। এছাড়া নুরুল আমিন সিকদারের স্থাবর/অস্থাবর সম্পদ বিক্রি করে অর্থদণ্ডের টাকা আদায় করে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে তার এক কপি আদালতে দাখিলের জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

আদালতের বেঞ্চ সহকারী রবিউল আলম জানান, ২০০৯ সালের ২৮ অক্টোবর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঝালকাঠি জেলার সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী নুরুল আমিন সিকদারের বিরুদ্ধে বরিশাল দুদকের সহকারী পরিচালক এমএইচ রহমত উল্লাহ মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ আনা হয়, নুরুল আমিন সিকদার জ্ঞাত আয় বর্হিভূত অবৈধভাবে এক কোটি ৩৩ লাখ ৩৯ হাজার ৬৪১ টাকা স্থাবর ও মূল্যবান সম্পদ অর্জন করে। লাচিন ভবন ও ইস্টার্ন টিউলিপ ভবনের ফ্ল্যাটের নির্মাণ ব্যয় ৫১ লাখ ৩২ হাজার ১৮ টাকার তথ্য গোপন এবং উজিরপুর সাব রেজিস্ট্রার অফিসের মাধ্যমে দানপত্র দলিলে নিজ নামে ছয় জন নিকটাত্মীয়ের কাছ থেকে ৪.২৫ শতাংশ জমি ক্রয়ের তথ্য গোপনের অভিযোগ পাওয়া যায়।

 

 

এ ঘটনায় প্রকৌশলী নুরুল আমিন সিকদারকে অভিযুক্ত করে ২০১০ সালের ৩০ আগস্ট দুদকের সহকারী পরিচালক এমএইচ রহমতউল্লাহ তদন্ত প্রতিবেদন জমা দেন। ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এই রায় দেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD