'মৃত্যু কখনো কারো কাছে কামনাও হতে পারে' Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
আজ থেকে পুনরায় শুরু হলো গণতন্ত্র : প্রধানমন্ত্রী ত্রয়োদশ সংসদের স্পিকার ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ ত্রয়োদশ সংসদে ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের লাখো শিশুর জীবন:ইউনিসেফ শান্তির পথে তিন শর্ত তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট সংসদের প্রথম অধিবেশনেই উত্তাপ বাড়াচ্ছে রাষ্ট্রপতির ভাষণ মিরপুরে নাহিদ–তামিম জাদুতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর




‘মৃত্যু কখনো কারো কাছে কামনাও হতে পারে’

‘মৃত্যু কখনো কারো কাছে কামনাও হতে পারে’




কাজী ওয়াজেদ

সু-মেকার (চর্মকার) টি খুব দুঃখ করে বললো “স্যার আমার মেয়েটা যদি ওই সময়ই মারা যেত তবে আমি অনেকটা বেঁচে যেতাম”। নিজের মেয়ের মৃত্যু চাওয়ার অমন কুলক্ষনে কথা শুনে খুবই খারাপ লাগলো।বললাম, তা কেনো রে! বললো স্যার, “মেয়েটাতো মরেই গেল, যাবার আগে আমাকেও মেরে গেল”। ডিউটির ফাঁকেই যাত্রাবাড়ী চৌরাস্তায় ফ্লাইওভারের নিচে জুতা কালি করানোর সময় ওর সাথে গল্প। কাজ শেষে প্রতিদিন থানায় মালামাল রেখে যাওয়া এই চর্মকারের কথাগুলো খুব ভাবালো।বললাম, সংসারের খবর কি? আর আয় রুজি কেমন?
ও বললো স্যার, ইনকাম যা ছিল ভালই চলতাম। কিন্তু দুবছর আগের এক দুর্ঘটনায় সংসারটা তছনছ হয়ে গেল। মেয়েটা হঠাৎ ছয়তলা থেকে পড়ে গেল। এগারো দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিল।দীর্ঘদিন যাবত অনেক কষ্টে গচ্ছিত নিজের কিছু টাকা আর মানুষের কাছ থেকে চেয়ে চিন্তে নেয়া এক লক্ষ ছিয়াশি হাজার টাকা খরচ করেও মৃত্যুর হাত থেকে মেয়েটিকে বাঁচাতে পারেনি বলে তার আফসোস! মারাত্মক জখম অবস্থায় এগারো দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আদরের মেয়েটি তার আত্মসমর্পণ করলো শেষ পরিণতির কাছে!তার কথা, বাঁচবেই না যখন, তখন আর এত টাকা খরচ কেন?বুঝলাম, নিজ পরমাত্মার মৃত্যু কখনো কারো কাছে কামনাও হতে পারে। বড় আদরের ধন নিজ সন্তানও অনিচ্ছা সত্ত্বেও কখনো…। দারিদ্র্য কখনো মানুষের সত্ত্বাকেও বিসর্জন দিতে কুন্ঠাবোধ করে না। অভাব কখনো মানুষকে বাস্তবতায় নামিয়ে আনলে তার তাড়নায় অনিচ্ছাসত্ত্বেও মানুষ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে। বেসামাল আর অপ্রস্তুত হয়ে মানুষ কামনা করে কুলক্ষনে কিছু!

লেখক: ভারপ্রাপ্ত কর্মকর্তা, যাত্রাবাড়ি থানা, ডিএমপি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD