মহান বিজয় দিবস কোস্টগার্ডের ৭টি জনসাধারণের জন্য উন্মুক্ত Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
আজ থেকে পুনরায় শুরু হলো গণতন্ত্র : প্রধানমন্ত্রী ত্রয়োদশ সংসদের স্পিকার ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ ত্রয়োদশ সংসদে ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের লাখো শিশুর জীবন:ইউনিসেফ শান্তির পথে তিন শর্ত তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট সংসদের প্রথম অধিবেশনেই উত্তাপ বাড়াচ্ছে রাষ্ট্রপতির ভাষণ মিরপুরে নাহিদ–তামিম জাদুতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর




মহান বিজয় দিবস কোস্টগার্ডের ৭টি জনসাধারণের জন্য উন্মুক্ত

মহান বিজয় দিবস কোস্টগার্ডের ৭টি জনসাধারণের জন্য উন্মুক্ত




নিজস্ব প্রতিবেদক : আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। প্রতি বছর এ দিনটি বাঙ্গালী জাতি বিশেষভাবে পালন করে থাকে। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী আনুষ্ঠানিকভাবে বাঙ্গালী জাতির নিকট আত্মসমর্পণ করে, ফলে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

এ উপলক্ষে প্রতি বছর বাংলাদেশে দিবসটি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে পালন করা হয়। এরই প্রেক্ষিতে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের অধিনস্থ জাহাজ ‘বিসিজিএস শেটগাং’(মুন্সিগঞ্জ লঞ্চঘাট), ‘বিসিজিএস রাঙ্গামাটি’ (চাঁদপুর লঞ্চঘাট) পূর্ব জোনের ‘বিসিজিএস তাজউদ্দীন’ (পতেঙ্গা, চট্টগ্রাম),‘বিসিজিএস শ্যামল বাংলা’(মৎস্য বন্দর, চট্টগ্রাম) পশ্চিম জোনের ‘বিসিজিএস মনসুর আলী’(মংলা), ‘বিসিজিএস অপরাজেয় বাংলা’(খুলনা) এবং দক্ষিণ জোনের ‘বিসিজিএস বগুড়া’( আন্দারমানিক , পটুয়াখালী) এ ১৫ ও ১৬ ডিসেম্বর দুপুর ২ টা হতে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারনের জন্য উন্মুক্ত রাখা হয়।

এরই ধারাবাহিকতায় আজ দুপুর ২ টা থেকে জাহাজ পরিদর্শন করতে উক্ত এলাকার এবং আশেপাশের উল্লেখযোগ্য সংখ্যক নারী পুরুষ আগমন করেন। এতে করে সাধারণ মানুষের কোস্ট গার্ডের জাহাজ ঘুরে দেখা এবং জাহাজের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার সুযোগ হয়। এছাড়াও জাহাজটি সম্পর্কে মানুষের কৌতুহল এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন দ্বায়িত্বশীল কর্মকর্তাগণ।

জাহাজটি গভীর সমুদ্রে গমন ও উপকূলীয় অঞ্চলে টহল প্রদান, উদ্ধার ও অনুসন্ধান কর্মকান্ড, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং যুদ্ধ কৌশল সম্পর্কে জানতে পেরে সকলেই খুশি মনে বাড়ি ফিরে এবং জনসাধারণের মাঝে বাংলাদেশ কোস্টগার্ড সম্পর্কে ইতিবাচক দিক প্রকাশ পায়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD