বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি কমল, প্রজ্ঞাপন জারি Latest Update News of Bangladesh

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে অবকাঠামো ও জনস্বাস্থ্যে অগ্রাধিকার ঝালকাঠিতে ভেরিবাঁধ নির্মাণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে বরিশালে যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল




বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি কমল, প্রজ্ঞাপন জারি

বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি কমল, প্রজ্ঞাপন জারি




ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষাসহ সব ধরনের সরকারি চাকরির পরীক্ষায় আবেদন ফি কমিয়ে সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ এবং বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করার প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে পরামর্শ করে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’ সংশোধনের মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস পরীক্ষার আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিশেষত অনগ্রসর নাগরিক প্রার্থীদের জন্য ফি ১০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করা হয়েছে।

এছাড়া, বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। ফলে এখন থেকে বিসিএস পরীক্ষার মোট নম্বর হবে ১০০০, যা আগে ছিল ১১০০।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স ৩২ বছর নির্ধারণ করা হয়েছে। মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান, প্রতিবন্ধী এবং উপজাতীয় প্রার্থীদের বয়সসীমা শিথিলের বিধান বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় সরকারি চাকরির পরীক্ষার আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা এবং বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন নিয়মের মাধ্যমে চাকরিপ্রার্থীদের আর্থিক এবং প্রক্রিয়াগত সুবিধা দেওয়ার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD