বিএসএমএমইউ'র প্রতিটি প্রবেশ গেটে নিরাপত্তা জোরদার Latest Update News of Bangladesh

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বাউফলে আদালতের স্থিতাবস্থা ভেঙে বিতর্কিত পাকা ভবন নির্মাণ! তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে কমলো সোনার দাম স্বাধীনতা দিবস পালনের আহ্বান জানিয়ে যা বললেন জামায়াত আমির ট্রাম্পের আলোচনায় ইরানের কঠিন শর্তে নতুন চ্যালেঞ্জ




বিএসএমএমইউ’র প্রতিটি প্রবেশ গেটে নিরাপত্তা জোরদার

বিএসএমএমইউ’র প্রতিটি প্রবেশ গেটে নিরাপত্তা জোরদার




অনলাইন ডেস্ক:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। আর এই বিষয়টিকে কেন্দ্র করে বিএসএমএমইউ’র এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নিরাপত্তা জোরদারে বিএসএমএমইউ’র প্রতিটি প্রবেশ গেটে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক পুলিশ সদস্য।

সোমবার (০৪ মার্চ) সকাল থেকে বিএসএমএমইউ’র সামনে এ নিরাপত্তা জোরদার করা হয়।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, মোতায়েনরত পুলিশ সদস্যরা বিএসএমএমইউ’র প্রবেশ গেইট দিয়ে প্রবেশরত সকলের গতিবিধি পর্যবেক্ষণ করছেন। কাউকে সন্দেজনক মনে হলে তল্লাশিও নিচ্ছেন। এছাড়া বিএসএমএমইউ’র সামনে যেন অহেতুক কোনো ভিড় না হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সেই লক্ষ্যেও তারা কাজ করছেন।

আর আগে রবিবার (৩ মার্চ) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএসএমএমইউতে ভর্তি হন ওবায়দুল কাদের। সেখানে তাকে সিসিইউতে ভর্তি করা হয়। ওইদিন সন্ধ্যা পৌনে ৬টায় ব্রিফিংয়ে বিএসএমএমইউ-এর কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক সৈয়দ আলী আহসান ওবায়দুল কাদেরের সার্বিক অবস্থার কথা জানান। পরে রাত ৮ টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের তিন সদস্যদের বিশেষজ্ঞ চিকিৎসক দল বিএসএমএমইউ হাসপাতালে পৌঁছেছেন।

এদিকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি আবদুল হামিদ, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এছাড়া কাদেরকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD