বাবুগঞ্জ বীর মুক্তিযোদ্ধা গোলাম আঃ রবের মৃত্যুতে শোক প্রকাশ Latest Update News of Bangladesh

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে অবকাঠামো ও জনস্বাস্থ্যে অগ্রাধিকার ঝালকাঠিতে ভেরিবাঁধ নির্মাণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে বরিশালে যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল




বাবুগঞ্জ বীর মুক্তিযোদ্ধা গোলাম আঃ রবের মৃত্যুতে শোক প্রকাশ

বাবুগঞ্জ বীর মুক্তিযোদ্ধা গোলাম আঃ রবের মৃত্যুতে শোক প্রকাশ




কাওসার মাহমুদ মুন্না // বাবুগঞ্জ উপজেলার বকসিরচর গ্রামের বীর মুক্তিযোদ্ধা গোলাম আঃ রব সিকদার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার সময় পরলোক গমন করেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর । তিনি চার ছেলে ও এক মেয়ে সহ আত্মীয়-স্বজন ও অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন ।

মৃত্যুর কথা শুনে সাবেক সচিব সিরাজউদ্দিন আহম্মেদ ও বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক এস. এম. খালেদ হোসেন স্বপন ছুটে যান ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান ।

আজ শুক্রবার সকাল ১০ টায় মুক্তিযোদ্ধা ও ইউনিয়ন আ’লীগ সদস্য গোলাম আঃ রব সিকদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে । বকসিরচর গ্রামে নিজ বাড়ির মাঠে উপজেলা প্রশাসন, উপজেলা আ’লীগ সহ বিভিন্ন রাজনৈতিক মহল মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন ।

এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদার এর নের্তৃত্বে পুলিশের একটি চৌকস দল স্বসস্ত্র ছালাম প্রদান করেন । এসময় তার স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয় । পরে জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয় ।

এ সময় শোক প্রকাশ করেন উপজেলা আ’লীগ সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল, জেলাপরিষদ সদস্য ফারজানা বিনতে ওহাব, মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী, আ’লীগ সহ-সভাপতি আঃ মান্নান হাওলাদার, যুগ্ন সস্পাদক মোস্তফা কামাল চিশতী, দপ্তর সস্পাদক পরিতোষ চন্দ্র পাল, সাংগঠনিক সস্পাদক মৃধা মুঃ আক্তার-উজ্জামান মিলন, প্রচার সস্পাদক মোঃ শাহ আলম সিকদার, ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ করিম হাওলাদার,অধ্যক্ষ দেলোয়ার হোসেন,চাঁদপাশা ইউনিয়ন আ’লীগের সভাপতি অধ্যাপক ইসমাইল হোসেন, যুবলীগের সাধারন সস্পাদক মাসুদ করিম লাভু, যুগ্ন-সস্পাদক গোলাম কিবরিয়া, যুবলীগ নেতা আজাদ হোসেন মিন্টু প্রমূখ।এছারা বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD