বানারীপাড়ায় ইউপি নির্বাচনের প্রচারে বাধা ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শণের অভিযোগ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, বিরোধী নেতার আবেদনে যা বললেন স্পিকার শিক্ষায় প্রযুক্তি বিপ্লব আনতে সরকারের নতুন উদ্যোগ ঝালকাঠিতে স্কুল ফিডিংয়ে পচা কলা, অভিভাবকদের তীব্র ক্ষোভ যাচাই শুরু হচ্ছে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান: বরিশালে শিক্ষামন্ত্রী পাবলিক পরীক্ষায় অনিয়ম বন্ধে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী হজযাত্রা শুরু আগামী ১৮ এপ্রিল, সংসদে ঘোষণা ধর্মমন্ত্রীর চিকিৎসাধীন ইরানের নতুন সর্বোচ্চ নেতা, যুদ্ধের নির্দেশনা দিচ্ছেন কে? ভোলায় বিবি সাওদা গ্রেপ্তার: পুলিশি ব্যাখ্যা ও রাজনৈতিক বিতর্ক ইরান ইস্যুতে ট্রাম্পের কড়া বার্তা, কঠোর হামলার ইঙ্গিত হিজলায় জাটকা রক্ষায় কঠোর অভিযান, ১৯ জেলে আটক




বানারীপাড়ায় ইউপি নির্বাচনের প্রচারে বাধা ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শণের অভিযোগ

বানারীপাড়ায় ইউপি নির্বাচনের প্রচারে বাধা ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শণের অভিযোগ

বানারীপাড়ায় ইউপি নির্বাচনের প্রচারে বাধা ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শণের অভিযোগ




বানারীপাড়া প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় উদয়কাঠি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী জাকির হোসেনের নির্বাচনী প্রচার-প্রচারণায় বাধা প্রদান,বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কেন্দ্রে না যাওয়ার জন্য ভয়ভীতি প্রদর্শণ ও কেন্দ্র দখলের পায়তারার অভিযোগ পাওয়া গেছে।

 

 

১৫ জুন মঙ্গলবার সকালে উদয়কাঠি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী ও ওই ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাকির হোসেন প্রতিপক্ষ প্রার্থীর বিরুদ্ধে এসব অভিযোগ এনে বরিশাল রেঞ্জের ডিআইজি,জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার,জেলা নির্বাচন কর্মকর্তা,বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা.ওসি,উপজেলা নির্বাচন কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত রির্টার্নি কর্মকর্তা ( উপজেলা সমাজসেবা কর্মকর্তা) সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

 

ওই লিখিত অভিযোগে তিনি প্রতিপক্ষ প্রার্থী ও তার সশস্ত্র বাহিনীর দ্বারা তার নির্বাচনী প্রচার-প্রচারণায় বাধা প্রদান,সশস্ত্র অবস্থায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কেন্দ্রে না যাওয়ার জন্য ভয়ভীতি প্রদর্শণ ও নির্বাচনের দিন (২১ জুন ) দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করে কেন্দ্র দখলের পায়তারার কথা উল্লেখ করেন। এছাড়া উদয়কাঠির তেতলা মধুরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ঘোষণার দাবি করে তিনি নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

 

 

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা বলেন তিনি ওই মেম্বার প্রার্থীর কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে এ ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসারকে দায়িত্ব দিয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD