বরিশালে ক্রমশই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বরিশালে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত শিল্প ও জনজীবন কাউনিয়ার ভাগাড় সরিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পথে বরিশাল দেশের শীর্ষ ঋণখেলাপি তালিকা প্রকাশ করলেন অর্থমন্ত্রী নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে অবকাঠামো ও জনস্বাস্থ্যে অগ্রাধিকার ঝালকাঠিতে ভেরিবাঁধ নির্মাণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে বরিশালে যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার




বরিশালে ক্রমশই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা

বরিশালে ক্রমশই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা




নিজস্ব প্রতিবেদক॥  বরিশালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশই বাড়ছে। এ পর্যন্ত বরিশাল ডেঙ্গু আক্রান্ত ২৬ জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহন করেছেন। যার মধ্যে ১৪ জন এখনো চিকিৎসাধিন রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন।

এদিকে বরিশালে ডেঙ্গু আক্রান্ত হওয়া রোগীরা বেশিরভাগই ঢাকা যাজায়াত করেছেন। এরা বরিশালে আসার পর অসুস্থ হয়ে পড়েছেন। যে কারনে বরিশালে ডেঙ্গু এখনো মহামারি নয় বলে দাবী করেছেন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানাগেছে, গত জুন মাসে বরিশালে প্রথম ডেঙ্গু ধরা পড়ে। নগরীর ঝাউতলা এলাকার বাসিন্দা রিফাতুল ইসলাম নামের যুবক ডেঙ্গু আক্রান্ত হয়ে শেবাচিম হাসপাতালে চিকিৎসা নেন। এর পর ওই মাসে নতুন করে আর কোন রোগী পাওয়া যায়নি।

তবে পরবর্তী ১৬ জুলাই থেকে শেবাচিম হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী বাড়তে থাকে। ওই দিন থেকে শনিবার পর্যন্ত ১১ দিনে ২৬ জন ডেঙ্গু রোগীকে এই হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি রেখে চিকিৎসা প্রদান করা হয়েছে। যার মধ্যে ১৪ জন এরই মধ্যে চিকিৎসায় সুস্থতা লাভ করে বাড়ি ফিরে গেছে। বাকি ১২ জন এখনো চিকিৎসাধিন রয়েছেন। যার মধ্যে ৩ জন নারী।

জুন মাসে ডেঙ্গু জ্বরের চিকিৎসা নেয়া ঝাউতলার বাসিন্দা রিফাতুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর জন্য ঢাকায় গিয়েছিলেন। সেখানে বসেই গাঁ ব্যাথা এবং জ্বর শুরু হয়। তাই কোচিং শেষ না করেই বরিশালে ফিরে আসেন। পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারেন তার শরীরে ডেঙ্গু’র উপস্থিতি রয়েছে। এজন্য চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হন। দুই সপ্তাহ চিকিৎসা গ্রহন শেষে সুস্থ হয়ে বাসায় ফেরেন তিনি।

হাসপাতালে চিকিৎসাধিন ডেঙ্গু আক্রান্ত রোগীদের সাথে আলাপকালে জানাগেছে, যারা আক্রান্ত হচ্ছেন তাদের বেশিরভাগ ঢাকা থেকে জ¦র নিয়ে বরিশালে আসেন। পরে পরীক্ষা নিরীক্ষা করে ডেঙ্গুর উপস্থিতি নিশ্চিত হন। তবে বরিশাল নগরীর বাইরে থেকে ভর্তি হওয়া কয়েকজন ব্যক্তি বরিশালেই ডেঙ্গু আক্রান্ত হয়েছেন বলে জানাগেছে।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ ( শেবাচিম) হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. স্বপন কুমার সরকার জানান, ডেঙ্গু কোন ছোয়াছে রোগ নয়। তাই এ নিয়ে ঘাবরাবার কিছু নেই। সঠিক সময় সঠিক চিকিৎসা পেলেই রোগীরা দ্রুত সুস্থতা লাভ করবে।

তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের শুরুতে মাথা ব্যথা, বমি-বমি ভাব, শরীর ব্যাথা এবং গায়ে জ্বর জ্বর মনে হবে। এমনটি মনে হলে দেরী না করে কোন প্রাইভেট ক্লিনিক বা চিকিৎসকের চেম্বারে না গিয়ে সরাসরি সরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহনের পরামর্শ দেন এই বিশেষজ্ঞ চিকিৎসক।

হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, বরিশালে ডেঙ্গু মহামারি নয়। রোগীদের ভাস্যমতে যারা আক্রান্ত হচ্ছে তারা ঢাকা থেকেই ডেঙ্গু নিয়ে বরিশালে আসছে। এদের শেবাচিম হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে। সরকারি ওষুধ এবং মশারী সহ সকল ব্যবস্থাই সরকারিভাবে করা হচ্ছে। তবে জায়গা সল্পতার কারনে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কোন ওয়ার্ড করা সম্ভব হচ্ছেনা। ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেলে তবে হাসপাতালে মেডিসিন ওয়ার্ডের একটি অংশ খালি করে সেখানে ডেঙ্গু আক্রান্তদের রাখার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে বরিশাল জেলার সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন বলেন, বরিশাল নেজারেল হাসপাতাল সহ জেলার ১০টি উপজেলা স্বাস্থ কমপ্লেক্স রয়েছে। যেখানে এখন পযন্ত কোন ডেঙ্গু রোগী সনাক্ত হয়নি। তার পরেও প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রস্তুতি রয়েছে।

তিনি বলেন, আমাদের স্বাস্থ্য কর্মীরা ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে গ্রাম পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার প্রচারনা চালাচ্ছেন। তারা বাড়ির আঙ্গীনা পরিস্কার পরিচ্ছন্ন রাখা, শোবার সময় মশারী বা মশার ওষুধ ব্যবহারের বিষয়ে উদ্ভুদ্ব করছেন। বিশেষ করে ঢাকা থেকে আসা ব্যক্তিদের শারীরিক খোঁজ খবর নেয়ার চেষ্টাও করছেন বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD