পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় কলেজছাত্রের মৃত্যু Latest Update News of Bangladesh

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
মিরপুরে নাহিদ–তামিম জাদুতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদযাত্রা ঘিরে গণপরিবহনে প্রস্তুতি, চলছে ঘষামাজা ঢাকাসহ আট বিভাগে পাঁচদিন ঝড়বৃষ্টি, বাড়তে পারে বিস্তার ইসরায়েলের নতুন আতঙ্ক ইরানের ক্লাস্টার বোমা ব্যবহার হারানো ছন্দ ফেরাতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পরীক্ষা হরমুজ উত্তেজনায় জ্বালানি সংকটের আশঙ্কা, বিকল্প খুঁজছে এশিয়া পাঁচ ট্যাংকারে আসছে বিপুল ডিজেল, কমছে সংকটের শঙ্কা পারমাণবিক কমান্ড বজায় রাখতে সক্রিয় মার্কিন ই-৬বি ‘ডুমসডে প্লেন’




পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় কলেজছাত্রের মৃত্যু

পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় কলেজছাত্রের মৃত্যু




পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের প্রতিপক্ষের হামলায় সৈয়দ রাসেল (২৪) নামর এক কলেজ ছাত্র নিহত হয়েছেন মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।

নিহত রাসেল পিরোজপুর পৌরসভার মুক্তারকাঠী গ্রামের ইদ্রিস আলীর ছেলে ও পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। এর আগে ওই দিন দুপুরে উপজেলার কদমতলা ইউনিয়ন পরিষদের সামনে বসে তার উপর প্রতিপক্ষ হামলা চালালে তিনি গুরুতর আহত হন।

ওই হত্যার বিচারের দাবীতে বুধবার (২৪ এপ্রিল) দুপুরে তার সহপাঠীরা পিরোজপুর শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই যুবক জেলার সদর উপজেলার কদমতলা গ্রামের রিয়াজুল ইসলামের সাথে মারামারির একটি ঘটান নিয়ে বিরোধ চলছিলো। ওই রিয়াজুলের উপর হামলায় নিহত রাসেল ও তার বন্ধুরা সম্পৃক্ত ছিলো। এনিয়ে বিরোধের জেরে গত মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে রাসেল কদমতলা থেকে পিরোজপুরে যাওয়ার কালে রিয়াজুল তার লোকজন নিয়ে পরিকল্পিতভাবে রাসেলের উপর হামলা করে এতে রাসেল গুরুতর আহত হন তাকে প্রথমে পিরোজপুর সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি হাসপাতালে প্রেরন করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের স্বজনদের দাবী, নিহত রাসেল ওই দিন দুপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এসএম বায়েজিদ হোসেনর সাথে দেখা করতে তার বাড়িতে যান। সেখানে থেকে ফেরার পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা কিছু যুবক তার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। তিনি খুলনা চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি কখনো কোন অন্যায়ের সাথে জড়িত ছিলো না। তাকে পরিকল্পিতভাবে হত্যা কার হয়েছে।

পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আশিকুজ্জামান বলেন, এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD