নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল Latest Update News of Bangladesh

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার প্রশাসক শিরিনের আশ্বাসে ক্লাসে ফিরল বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বরিশালসহ পাঁচ বিভাগে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস




নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল

নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল




ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির নলছিটি উপজেলার খাগড়াখানা গ্রামে মানসিক ভারসাম্যহীন এক যুবককে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। নিহত ইকবাল হোসেন (৪৭) রোববার রাত ৯টার দিকে নিখোঁজ হওয়ার পর বাড়ির সামনের সড়কে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।

পরিবারের সদস্যদের অভিযোগ, প্রতিবেশী রাজ্জাক শিকদার তাকে ডেকে নিয়ে যান। এরপরই তাকে হত্যার ঘটনা ঘটে। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় নানা প্রশ্ন উঠেছে—কী কারণে তাকে ডেকে নেওয়া হলো এবং কারা এই হত্যাকাণ্ডে জড়িত?

ইকবাল দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবার জানিয়েছে। তিনি প্রায়ই এলাকায় ঘোরাফেরা করতেন এবং কখনো কখনো অস্বাভাবিক আচরণ করতেন। তবে এমন নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। নলছিটি থানার ওসি আরিফুল আলম জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে একাধিক দিক থেকে তদন্ত চলছে। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের আওতায় আনার প্রস্তুতিও চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD