দলীয় এমপিদের পদত্যাগ করে নির্বাচন করতে হবে: ইসি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বরিশালে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত শিল্প ও জনজীবন কাউনিয়ার ভাগাড় সরিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পথে বরিশাল দেশের শীর্ষ ঋণখেলাপি তালিকা প্রকাশ করলেন অর্থমন্ত্রী নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে অবকাঠামো ও জনস্বাস্থ্যে অগ্রাধিকার ঝালকাঠিতে ভেরিবাঁধ নির্মাণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে বরিশালে যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার




দলীয় এমপিদের পদত্যাগ করে নির্বাচন করতে হবে: ইসি

দলীয় এমপিদের পদত্যাগ করে নির্বাচন করতে হবে: ইসি




ডেস্ক রিপোর্ট : দলীয় এমপিদের পদত্যাগ করে স্বতন্ত্র নির্বাচন করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে রাজশাহীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আসন্ন নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রস্তুতিমূলক সভা শেষে এ কথা জানান তিনি।

তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনে এলে নির্ধারিত সময়ের মধ্যে আসতে হবে। তারা এলে তফসিলের বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।

নির্বাচন নিয়ে বিদেশি কোনো চাপ নেই বলে মন্তব্য করে ইসি রাশেদা সুলতানা বলেন, ইউরোপীয় ইউনিয়নসহ বিদেশি পর্যবেক্ষক যত আসবে, নির্বাচন তত স্বচ্ছ হবে। আর ভোটার উপস্থিতি বাড়ানো নির্বাচন কমিশনের কাজ নয়। কমিশনের কাজ ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন, সেই ব্যবস্থা করা।

এসময় তিনি আরও জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে সেনা সদস্য মোতায়েনের ভাবনা আছে কমিশনের।

রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে প্রস্তুতি সভায় রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, রাজশাহী, নাটোর, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার নির্বাচন কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারও উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD