ত্রয়োদশ সংসদে বিরোধী নেতৃত্বে শফিকুর ও তাহের, গেজেট প্রকাশ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:




ত্রয়োদশ সংসদে বিরোধী নেতৃত্বে শফিকুর ও তাহের, গেজেট প্রকাশ

ত্রয়োদশ সংসদে বিরোধী নেতৃত্বে শফিকুর ও তাহের, গেজেট প্রকাশ




ডেস্ক রিপোর্ট ॥ ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ড. শফিকুর রহমানকে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এই স্বীকৃতি প্রদান করেন। এ সংক্রান্ত গেজেট গত ১২ মার্চ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রকাশ করা হয়েছে।

জাতীয় সংসদ সচিবালয়ের প্রকাশিত গেজেট অনুযায়ী, বাংলাদেশের জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি এবং বিরোধীদলীয় নেতা ও উপনেতা (পারিশ্রমিক ও সুযোগ-সুবিধা) আইন, ২০২১ এর বিধি ২(১)(ত) অনুযায়ী ড. শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

একই গেজেটে বলা হয়েছে, কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরকে বিরোধী দলের উপনেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাকেও একই আইনের অধীনে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

সংসদের প্রচলিত বিধান অনুযায়ী, সংসদে যে দল বা জোট সরকারের বিরোধিতায় থাকে এবং যার সংসদ সদস্য সংখ্যা সবচেয়ে বেশি, সেই সংসদীয় দলের নেতাকেই বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদে সরকারের বিরোধিতাকারী সংসদীয় দল বা জোটের সদস্য সংখ্যা সর্বাধিক হওয়ায় স্পিকার তাদের এ স্বীকৃতি প্রদান করেছেন বলে গেজেটে উল্লেখ করা হয়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিরোধীদলীয় নেতা ও উপনেতার আনুষ্ঠানিক স্বীকৃতির ফলে সংসদীয় কার্যক্রমে বিরোধী দলের ভূমিকা আরও স্পষ্ট হবে। এর মাধ্যমে সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে গণতান্ত্রিক বিতর্ক ও নীতিগত আলোচনার সুযোগ আরও বিস্তৃত হতে পারে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD