তফসিল পুনর্নির্ধারণের কোনো সুযোগ নেই: ইসি সচিব Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বরিশালে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত শিল্প ও জনজীবন কাউনিয়ার ভাগাড় সরিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পথে বরিশাল দেশের শীর্ষ ঋণখেলাপি তালিকা প্রকাশ করলেন অর্থমন্ত্রী নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে অবকাঠামো ও জনস্বাস্থ্যে অগ্রাধিকার ঝালকাঠিতে ভেরিবাঁধ নির্মাণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে বরিশালে যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার




তফসিল পুনর্নির্ধারণের কোনো সুযোগ নেই: ইসি সচিব

তফসিল পুনর্নির্ধারণের কোনো সুযোগ নেই: ইসি সচিব




ডেস্ক রিপোর্ট : নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, আজ (বৃহস্পতিবার) বিকেল ৪টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়েছে। তফসিল পুনর্নির্ধারণের কোনো সুযোগ নেই।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

জাহাংগীর আলম বলেন, আপনারা আগে থেকেই অবহিত রয়েছেন অদ্য বৃহস্পতিবার বিকেল ৪টায় পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সময়সীমা অতিক্রম করেছে। তাই বাংলাদেশ নির্বাচন কমিশন মনে করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের সময়সীমা বর্ধিতকরণের কোনো সুযোগ নেই।

তিনি বলেন, প্রার্থীরা রিটার্নিং অফিসার ও সহকারী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। আমরা শুক্রবার (০১ ডিসেম্বর) কয়টি দল কোন আসনে, মোট প্রার্থী দিয়েছে তা জানাতে পারবো।

আচরণবিধি প্রতিপালন নিয়ে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সাক্ষাৎ করেছিলেন। বিশেষ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পুরো বিষয় অবহিত করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কোনো নির্দেশনা আছে কিনা তা জেনে নিয়েছেন। পরবর্তীতে সে অনুযায়ী কার্যক্রম গ্রহণ করবেন।

এছাড়া কিছু কিছু প্রার্থী কোনো কোনো জায়গায় আচরণ বিধি ভঙ্গ করায় আমাদের নির্বাচনী অনুসন্ধান কমিটি তাদেরকে তলব করেছেন। এছাড়াও রিটার্নিং অফিসারের মাধ্যমে নির্বাহী হাকিমরাও কাজ করছেন। তারা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছেন।

বেশ কয়েকটি দল এখনো মনোনয়নপত্র জমা দেয়নি। ইতোমধ্যে সময় শেষ হয়েছে- আর কোনো সুযোগ আছে কিনা, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব আরো বলেন, সময়সীমা অতিক্রম হয়েছে বিধায় এই সীমা বর্ধিত করণের আর কোনো সুযোগ নেই।

তাহলে বিএনপি ছাড়াই কি নির্বাচন হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, এটা আপনারা বুঝে নেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD