গাবখান চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
আজ থেকে পুনরায় শুরু হলো গণতন্ত্র : প্রধানমন্ত্রী ত্রয়োদশ সংসদের স্পিকার ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ ত্রয়োদশ সংসদে ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের লাখো শিশুর জীবন:ইউনিসেফ শান্তির পথে তিন শর্ত তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট সংসদের প্রথম অধিবেশনেই উত্তাপ বাড়াচ্ছে রাষ্ট্রপতির ভাষণ মিরপুরে নাহিদ–তামিম জাদুতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর




গাবখান চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষ

গাবখান চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষ




পিরোজপুর প্রতিনিধি: বাংলাদেশের একমাত্র নৌ-চ্যানেল গাবখানে স্রোত, বাতাস ও কুয়াশার কারণে দুই জাহাজের সংঘর্ষে একটি ডালবাহী কার্গো জাহাজের তলা ফেটে পানি ঢুকে ডুবে ডুবে যাওয়ার উপক্রম হলে স্থানীয় প্রশাসনের সহায়তায় রক্ষা পেয়েছে।

জাহাজ মাস্টার মোঃ হান্নান, ১৩.৫০ টন ডাল নিয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা এম,ভি স্কাই ভিউ ইন্টারন্যাশনাল যশোর নোয়াপাড়া যাওয়ার পথে ঝালকাঠি-কাউখালীর গাবখান চ্যানেলের ভিতরে মংলা থেকে ছেড়ে আসা এম,ডি রুপসা তেল বোঝায় ট্যাংকারের সাথে রাত ১টার সময় নৌ চ্যানেলের ভিতরে স্রোত, বাতাস ও কুয়াশার কারণে পাশাপাশি সংঘর্ষ হয়। পরে এমবি স্কাই ভিউ কার্গো জাহাজটি চালিয়ে পিরোজপুরের কাউখালীর কচা নদীতে ডোকার সময় দেখতে পায় তলা ফেটে জাহাজে পানি ঢুকে যাচ্ছে। এ সময় জাহাজটি চালিয়ে কাউখালী স্টিমার ঘাটের সামনে নদীর কিনারে এসে নোংর করে।

খবর পেয়ে স্থানীয় উপজেলা প্রশাসন ও থানা পুলিশ দ্রুত উদ্ধারের জন্য দুটি বার্স জাহাজ ব্যবস্থা করে জাহাজটিকে ডুবা থেকে রক্ষা করে। এ সময় জাহাজ কর্তৃপক্ষ ও মাল সরবরাহকারী কর্তৃপক্ষের গড়িমসির কারণে কারণে জাহাজটি উদ্ধার করতে অনেক বেগ পেতে হয়।

জাহাজে মাল সরবরাহকারী প্রতিনিধি মিনহাজ জানান নাবিল গ্রুপের ১৩শত ৫০ মেট্রিক টন ডাল নিযয়ে গত ২০ নভেম্বর চট্টগ্রাম থেকে ছেরে আসে। জাহাজে তলা ফেটে পানি ঢুকে যায় কিন্তু কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া আমি ডাল খালাস করার অনুমতি দিতে পারছিলাম না।

খবর পেয়ে পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান, পুলিশ সুপার শেখ মুস্তাফিজুর রহমান ঘটনাস্থলে এসে জাহাজটি উদ্ধারের জন্য বিআইডব্লিউটিসির উদ্ধারকারী জাহাজকে খবর দেয় এবং জাহাজটির সকল মালামাল নিরাপত্তার এবং দ্রুত জাহাজের মালামাল খালাস করে জাহাজটি যেনো ডুবে না যায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করেন।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু মিয়া, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সজল মোল্লা, কাউখালী থানা ইনচার্জ মোঃ জাকারিয়া, পিরোজপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ সেলিম মিয়া স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD