আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্য নিরপেক্ষতা বজায় রাখবেন : নির্বাচন কমিশনার Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
মিরপুরে নাহিদ–তামিম জাদুতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদযাত্রা ঘিরে গণপরিবহনে প্রস্তুতি, চলছে ঘষামাজা ঢাকাসহ আট বিভাগে পাঁচদিন ঝড়বৃষ্টি, বাড়তে পারে বিস্তার ইসরায়েলের নতুন আতঙ্ক ইরানের ক্লাস্টার বোমা ব্যবহার হারানো ছন্দ ফেরাতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পরীক্ষা হরমুজ উত্তেজনায় জ্বালানি সংকটের আশঙ্কা, বিকল্প খুঁজছে এশিয়া পাঁচ ট্যাংকারে আসছে বিপুল ডিজেল, কমছে সংকটের শঙ্কা পারমাণবিক কমান্ড বজায় রাখতে সক্রিয় মার্কিন ই-৬বি ‘ডুমসডে প্লেন’




আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্য নিরপেক্ষতা বজায় রাখবেন : নির্বাচন কমিশনার

আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্য নিরপেক্ষতা বজায় রাখবেন : নির্বাচন কমিশনার




স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশনার মাহাবুব তালুকদার বলেছেন, গণতান্ত্রিক দেশে নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হতে হয়। পাশাপাশি সর্বোজন গ্রহণযোগ্য হতে হয়। বিতর্কিত নির্বাচন করে কোনো দেশে গণতন্ত্র আপন মহিমায় বিকশিত হতে পারে না। সবার জন্য সমান সুযোগ না থাকলে নির্বাচন অর্থবহ হবে না।

সোমবার (১৬ জুলাই) দুপুরে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচন ২০১৮ উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং গঠিত টিমসমূহের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এ সময় নির্বাচন কমিশনার আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্যকে আমি নির্দেশ দিচ্ছি নির্ভয়ে এবং দৃঢ়তার সঙ্গে নিরপেক্ষতা বজায় রাখবেন। আইনশৃঙ্খলার ব্যাপারে আমরা জিরো ট্রলারেন্স গ্রহণ করেছি। তা কেউ অমান্য করলে আমরা অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, আমরা চাই ভোটাররা নির্বিঘ্নে বাড়ি থেকে ভোটকেন্দ্রে গিয়ে তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে আবার বাড়িতে ফিরে যাবেন। ভোটারদের চলাচল আপনারা (আইনশৃঙ্খলা বাহিনী) নিশ্চয়তা বিধান করবেন। ভোটকেন্দ্রে কারো অবাঞ্চিত প্রবেশ, ব্যালট পেপার ছিনতাই, জোর করে ব্যালটে সিল দেয়া এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি বরিশালে দেখতে চাই না। যেকোনো অরাজকতা প্রতিহত করার জন্য পুলিশ ও অন্যান্য বাহিনীকে ব্যবস্থা নিতে আমি নির্দেশ দিচ্ছি। সর্বোচ্চ ব্যবস্থা কি তা নিশ্চয়ই আপনারা অনুধাবন করবেন।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল আলমের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মাহফুজুর রহমান, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মুজিবুর রহমান, বরিশালের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, বরিশাল ডিজিএফআইর পরিচালক কর্নেল জিএম শরিফুল ইসলাম, র‌্যাব-৮ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আতিকা ইসলাম, জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD