অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানালেন মাহবুব উল আলম হানিফ Latest Update News of Bangladesh

শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বাউফলে আদালতের স্থিতাবস্থা ভেঙে বিতর্কিত পাকা ভবন নির্মাণ! তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে কমলো সোনার দাম স্বাধীনতা দিবস পালনের আহ্বান জানিয়ে যা বললেন জামায়াত আমির ট্রাম্পের আলোচনায় ইরানের কঠিন শর্তে নতুন চ্যালেঞ্জ




অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানালেন মাহবুব উল আলম হানিফ

অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানালেন মাহবুব উল আলম হানিফ




ডেস্ক রিপোর্ট: ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। অন্তর্বর্তীকালীন সরকারকে এই প্রথম আওয়ামী লীগের কোনও নেতা অভিনন্দন জানালেন। শুক্রবার (৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে অভিনন্দন জানান তিনি।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অভিনন্দন রইলো। দেশব্যাপী নারকীয় হত্যাকাণ্ড, বাড়ি-ঘরে লুটপাট ও অগ্নিসংযোগ বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিনন্দন জানিয়েছেন। এছাড়া, মার্কিন যুক্তরাষ্ট্র এই সরকারের সাথে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার ড. মুহাম্মদ ইউনূসের অর্ন্তর্বতীকালীন সরকার গঠিত হয়। আজ এই সরকারের সদস্যদের মধ্যে দফতর বন্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD