স্বর্ণালংকার লুটের জন্য বন্ধুর মাকে হত্যা, ঝালকাঠিতে যুবক আটক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:




স্বর্ণালংকার লুটের জন্য বন্ধুর মাকে হত্যা, ঝালকাঠিতে যুবক আটক

স্বর্ণালংকার লুটের জন্য বন্ধুর মাকে হত্যা, ঝালকাঠিতে যুবক আটক




ঝালকাঠি প্রতিনিধি ॥স্বর্ণালংকারের লোভে ঝালকাঠিতে এক বৃদ্ধাকে হত্যা করার ঘটনায় পুলিশের হাতে আটক হয়েছে নিহতের ছেলের বন্ধু সজল খান। রোববার রাতে ঝালকাঠি শহর থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, আটক সজল খানকে জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তার কাছ থেকে নিহত নিলুফা ইয়াসমিনের নাকফুল, কানের দুল এবং ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

ঘটনার সূত্রপাত গত ২০ জানুয়ারি সকালে, যখন ঝালকাঠি পৌরসভার খেয়াঘাট এলাকার সুগন্ধা নদীর পাড় থেকে নিলুফা ইয়াসমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। সুরতহাল প্রতিবেদনে দেখা যায়, তার নাকে রক্তের দাগ রয়েছে এবং কানের দুল ও নাকফুল নেই। এসব আলামতের ভিত্তিতে পুলিশ ধারণা করে, তাকে শ্বাসরোধ বা আঘাত করে হত্যা করা হয়েছে এবং পরে স্বর্ণালংকার লুট করা হয়।

হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। রোববার রাতেই ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে স্থানীয়রা। সোমবার সকালে নিহতের পরিবার ও এলাকাবাসী ঝালকাঠি প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

ঝালকাঠি সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহম্মেদ জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সজল খানকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD