সিআইপি জসিমউদ্দিনের ইফতার সামগ্রী পেয়ে হাসি ফুটলো অসহায় পরিবারে Latest Update News of Bangladesh

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদযাত্রা ঘিরে গণপরিবহনে প্রস্তুতি, চলছে ঘষামাজা ঢাকাসহ আট বিভাগে পাঁচদিন ঝড়বৃষ্টি, বাড়তে পারে বিস্তার ইসরায়েলের নতুন আতঙ্ক ইরানের ক্লাস্টার বোমা ব্যবহার হারানো ছন্দ ফেরাতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পরীক্ষা হরমুজ উত্তেজনায় জ্বালানি সংকটের আশঙ্কা, বিকল্প খুঁজছে এশিয়া পাঁচ ট্যাংকারে আসছে বিপুল ডিজেল, কমছে সংকটের শঙ্কা পারমাণবিক কমান্ড বজায় রাখতে সক্রিয় মার্কিন ই-৬বি ‘ডুমসডে প্লেন’ দারিদ্র্য কমাতে সুশৃঙ্খল জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর




সিআইপি জসিমউদ্দিনের ইফতার সামগ্রী পেয়ে হাসি ফুটলো অসহায় পরিবারে

সিআইপি জসিমউদ্দিনের ইফতার সামগ্রী পেয়ে হাসি ফুটলো অসহায় পরিবারে




নিজস্ব প্রতিবেদক ॥ রমজানের শুরুতেই বরিশাল নগরীর ইছাকাঠী এলাকায় অসহায় মানুষের মুখে হাসি ফোটালেন ব্যবসায়ী ও সমাজসেবক মো. জসিমউদ্দিন (সিআইপি)। তিনি সোমবার দুপুরে ১৫০ দরিদ্র পরিবারের মাঝে প্রয়োজনীয় ইফতার সামগ্রী বিতরণ করেন।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিটি পরিবারের জন্য পর্যাপ্ত খাদ্যসামগ্রী প্যাকেট তৈরি করা হয়। এতে খেজুর ২ কেজি, চিড়া ২ কেজি, মুড়ি ৩ কেজি, চিনি ৪ কেজি, ইসুফগুলের ভুষি ২৫০ গ্রাম, তোকমা ১০০ গ্রাম, ট্যাং ৫০০ গ্রাম, গুড়া দুধ ১ কেজি, বেসন ১ কেজি, সয়াবিন তেল ৫ লিটার, পিয়াজ ৫ কেজি, রসুন ২ কেজি, অ্যাংকর ডাল ৩ কেজি, ছোলা বুট ৩ কেজি এবং আলু ৫ কেজি দেওয়া হয়। উপকারভোগীদের হাতে এসব সামগ্রী তুলে দেন তিনি নিজেই।

ইফতার সামগ্রী নিতে আসা কয়েকজন উপকারভোগী জানান, বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ইফতার আয়োজন করা অনেক পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় এমন সহায়তা তাদের জন্য বড় উপকার বয়ে এনেছে। তারা আয়োজকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মো. জসিমউদ্দিন বলেন, মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় মানবিক দায়িত্ব। সমাজের সামর্থ্যবান মানুষ যদি এগিয়ে আসে, তাহলে দরিদ্র মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে। তিনি বলেন, ভবিষ্যতে আরও বেশি মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন।

তিনি আরও আশা প্রকাশ করেন, তার এই উদ্যোগ দেখে এলাকার যুবসমাজ ও বিত্তবানরা অনুপ্রাণিত হয়ে মানবিক কাজে এগিয়ে আসবেন। আগামী বছর আরও বেশি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণের পরিকল্পনাও রয়েছে বলে তিনি জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD