শ্রীলঙ্কা থেকে ইজতেমায় বাংলাদেশি মেয়েকে বিয়ে Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
মিরপুরে নাহিদ–তামিম জাদুতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদযাত্রা ঘিরে গণপরিবহনে প্রস্তুতি, চলছে ঘষামাজা ঢাকাসহ আট বিভাগে পাঁচদিন ঝড়বৃষ্টি, বাড়তে পারে বিস্তার ইসরায়েলের নতুন আতঙ্ক ইরানের ক্লাস্টার বোমা ব্যবহার হারানো ছন্দ ফেরাতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পরীক্ষা হরমুজ উত্তেজনায় জ্বালানি সংকটের আশঙ্কা, বিকল্প খুঁজছে এশিয়া পাঁচ ট্যাংকারে আসছে বিপুল ডিজেল, কমছে সংকটের শঙ্কা পারমাণবিক কমান্ড বজায় রাখতে সক্রিয় মার্কিন ই-৬বি ‘ডুমসডে প্লেন’




শ্রীলঙ্কা থেকে ইজতেমায় বাংলাদেশি মেয়েকে বিয়ে

শ্রীলঙ্কা থেকে ইজতেমায় বাংলাদেশি মেয়েকে বিয়ে




ডেস্ক রিপোর্ট: বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন বাদ-আছর ১৪ জোড়া বর-কনের বিয়ে সম্পন্ন হয়েছে। এর মধ্যে রয়েছেন একজন বিদেশি নাগরিক। জানা গেছে, রাসেদ নামের ওই শ্রীলঙ্কান ব্যক্তি বাংলাদেশি মেয়ে শারমিন আক্তারকে যৌতুকবিহীন বিয়ে করেন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টায় মাশোয়ারার কামড়ায় ১৪ জোড়া বর-কনের বিয়ে পড়ান মাওলানা ইউসুফ বিন সা’দ।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাওলানা সা’দ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ শনিবার বিকেল সোয়া ৫টায় মাশোয়ারার কামড়ায় ১৪ জোড়া বর-কনের বিয়ে পড়িয়েছেন। বিয়ের পর উপস্থিত মুসল্লিদের মাঝে খেজুর বিতরণ করা হয়।

বিশ্ব ইজতেমার অন্যতম আকর্ষণ ছিল এই যৌতুকবিহীন বিয়ে। সম্পূর্ণ ইসলামি শরিয়া মেনে তাবলিগের রেওয়াজ অনুযায়ী ইজতেমার বয়ান মঞ্চের পাশে বসে যৌতুকবিহীন বিয়ের আসর।

কনের সম্মতিতে বর ও কনে পক্ষের লোকজনের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়। এজন্য সকাল থেকে অভিভাবকরা হবু দম্পতির নাম তালিকাভুক্ত করান। বিয়ের পর বয়ান মঞ্চ থেকে মোনাজাতের মাধ্যমে সব নব দম্পতির সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করা হয়।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

রোববার (১১ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমা। এর আগে গত ৪ ফেব্রুয়ারি শেষ হয় ইজতেমার প্রথম পর্ব।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD