শেবাচিমে রোগীর পেটে গজ,অত:পর... Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, বিরোধী নেতার আবেদনে যা বললেন স্পিকার শিক্ষায় প্রযুক্তি বিপ্লব আনতে সরকারের নতুন উদ্যোগ ঝালকাঠিতে স্কুল ফিডিংয়ে পচা কলা, অভিভাবকদের তীব্র ক্ষোভ যাচাই শুরু হচ্ছে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান: বরিশালে শিক্ষামন্ত্রী পাবলিক পরীক্ষায় অনিয়ম বন্ধে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী হজযাত্রা শুরু আগামী ১৮ এপ্রিল, সংসদে ঘোষণা ধর্মমন্ত্রীর চিকিৎসাধীন ইরানের নতুন সর্বোচ্চ নেতা, যুদ্ধের নির্দেশনা দিচ্ছেন কে? ভোলায় বিবি সাওদা গ্রেপ্তার: পুলিশি ব্যাখ্যা ও রাজনৈতিক বিতর্ক ইরান ইস্যুতে ট্রাম্পের কড়া বার্তা, কঠোর হামলার ইঙ্গিত হিজলায় জাটকা রক্ষায় কঠোর অভিযান, ১৯ জেলে আটক




শেবাচিমে রোগীর পেটে গজ,অত:পর…

শেবাচিমে রোগীর পেটে গজ,অত:পর…




নিজস্ব প্রতিবেদক:বরিশালের শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে অস্ত্রোপচারের সময় এক নার্সের পরিচিত রোগীর পেটে গজ রেখে সেলাই দেয়ার অভিযোগ উঠেছে চিকিৎসকদের বিরুদ্ধে।ঘটনার জেরে সোমবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতালের নার্স ও চিকিৎসকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। যার ফলে কিছু সময় রোগীদের সেবা কার্যক্রম বন্ধ রাখেন নার্সরা।পরে হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয় এবং গাইনি বিভাগের চিকিৎসকরা পুনরায় অস্ত্রোপচার করে রোগীর পেট থেকে গজ অপসারণ করেন।

 

হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সঞ্চিতা জানান, তার গ্রামের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ছোট সিংহের হাট গ্রামের প্রতিবেশী হিরণ হালদারের স্ত্রী আলো রাণীর জরায়ুতে রবিবার অস্ত্রোপচার করা হয়।

 

এ সময় গাইনি বিভাগের চিকিৎসক ভেতরে একটি গজ রেখে বাইরে থেকে সেলাই করে দেন।

 

 

নার্স আরও জানান, তিনি বিষয়টি বুঝতে পেরে কৈফিয়ত দাবি করলে গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ডা. নাসরিন সুলতানা নিজেদের ভুল স্বীকার না করে উল্টো তাকে লাঞ্ছিত করেন।

 

এ ঘটনার প্রতিবাদে হাসপাতালে রোগীর সেবা কার্যক্রম বন্ধ করে দেয় নার্সরা।

 

 

হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, ‘নার্স ও চিকিৎসকদের মধ্যে ঘটনাটি ছিল ভুল বোঝাবুঝি। আমি তার অবসান ঘটিয়ে নার্সদের কাজে ফিরিয়েছি।

 

 

পেটে গজ রেখে সেলাই দেয়ার বিষয়টি স্বীকার করে তিনি আরও বলেন, অস্ত্রোপচারে দুটি গজ ছিল।

 

একটি বের করা হলেও ভুলে অপরটি ভেতরেই থেকে যায়। তবে বিষয়টি বোঝার পরই পুনরায় অস্ত্রোপচার করে সেটি বের করে ফেলা হয়েছে।

 

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD