মেঘনায় ভয়াবহ লঞ্চ দুর্ঘটনা, অ্যাডভেঞ্চার-৯ জব্দ Latest Update News of Bangladesh

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:




মেঘনায় ভয়াবহ লঞ্চ দুর্ঘটনা, অ্যাডভেঞ্চার-৯ জব্দ

মেঘনায় ভয়াবহ লঞ্চ দুর্ঘটনা, অ্যাডভেঞ্চার-৯ জব্দ




ঝালকাঠি প্রতিনিধি ॥ চাঁদপুরের মেঘনা নদীতে সংঘটিত যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় জড়িত এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি ঝালকাঠি লঞ্চ টার্মিনাল থেকে জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতের দুর্ঘটনার পর শুক্রবার সকালে লঞ্চটি আটক করা হয়।

ঝালকাঠির পুলিশ সুপার মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে চাঁদপুরের হরিনা এলাকায় সংঘর্ষের পর লঞ্চটির অবস্থান শনাক্ত করা হয়। শুক্রবার সকালে ঝালকাঠিতে পৌঁছালে সদর থানা পুলিশ লঞ্চটি জব্দ করে এবং চারজন কর্মীকে পুলিশ হেফাজতে নেয়।

বরিশাল নৌ-পুলিশের পুলিশ সুপার এস এম নাজমুল হক জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই লঞ্চটির গতিবিধি নজরদারিতে নেওয়া হয়। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ মাহমুদ জানান, লঞ্চটি নোঙর করার পর সারেং, সুকানি, সুপারভাইজার ও ইঞ্জিন চালক পালিয়ে যান। পরে চারজন কেবিন বয়কে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির একটি জনসভা শেষে ঢাকায় থেকে ঝালকাঠি ফেরার পথে দলের কিছু নেতাকর্মী অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে অবস্থান করছিলেন। সংঘর্ষে লঞ্চটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনায় নিহতের সংখ্যা গণমাধ্যমের তথ্যমতে অন্তত আটজন। তবে শুক্রবার দুপুর পর্যন্ত নিহতদের নাম, পরিচয় ও সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি। নৌ-পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে তদন্ত অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD