ভোলায় কোস্ট ট্রাস্টের উদ্যোগে প্রতিবন্ধি শিশুদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠিত Latest Update News of Bangladesh

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল হাম পরিস্থিতিতে চিকিৎসাসেবা সচল রাখতে ছুটি বাতিল রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম




ভোলায় কোস্ট ট্রাস্টের উদ্যোগে প্রতিবন্ধি শিশুদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠিত

ভোলায় কোস্ট ট্রাস্টের উদ্যোগে প্রতিবন্ধি শিশুদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠিত




ভোলা প্রতিনিধি:॥
ভোলায় কোস্ট ট্রাস্টের উদ্যোগে প্রতিবন্ধি শিশুদের মাঝে শিশু সুরক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। ভোলায় প্রান্তিক অবহেলিত, বিশেষ গুণ সম্পন্ন, প্রতিবন্ধী এবং নিজ উদ্যেগে শিশু বিবাহে বন্ধ করা এমন কিশোরীদের মাঝে শিশু সুরক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। রবিবার (২৩ সেপ্টেবর) সকালে ভোলা জেলা প্রশাসক এর নিজস্ব রুমে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শিশুদের মাঝে আনুষ্ঠানিক ভাবে বৃত্তির চেক তুলে দেন জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম ছিদ্দিক। ইউনিসেফ এর সহযোগীতায় ও কোস্ট ট্রাস্ট এর আইইসিএম প্রকল্পের ব্যবস্থাপনায় ‘শিশু সুরক্ষা বৃত্তি’ হিসাবে প্রত্যেক শিশুর মাঝে ১৫ হাজার টাকার চেকে তুলে দেন জেলা প্রশাসক।

 

এ টাকা দিয়ে প্রত্যেক শিশুরা সেলাই মেশিন ও হাসঁ-মুরগী কিনে আয় করা অর্থ দিয়ে পড়াশুনার খরচ এর পাশাপাশি পারিবারিক খরচ চালাবে। চেক বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম, ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন, এলজিসি প্রকল্পের জেলা কো-অর্ডিনেটের আব্দুস সালাম, আইইসিএম প্রকল্পের প্রকল্প সম্মনয়কারী মিজানুর রহমান, সদর উপজেলা ট্রেনিং ও মনিটরিং অফিসার মোঃ মনিরুজ্জামান, এডভোকেসি এন্ড মিডিয়া অফিসার আদিল হোসেন তপু প্রমুখ। বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রাথমিক ভাবে ৯ জন কিশোরীকে অনুষ্ঠানিক ভাবে বৃত্তি চেক প্রদান করা হয়। উল্লেখ্য ভোলা সদর-৩০ জন, লালমোহনে-২২ জন, ও চরফ্যাশন উপজেলায় -৪৮ সহ মোট ১০০ জন প্রতিবন্ধি শিশুর মাঝে এ বৃত্তি প্রদান করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD