Dhaka 7:29 pm, Tuesday, 7 July 2026
বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

বাঁশের সাঁকোই যেখানে একমাত্র ভরসা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:21:30 pm, Thursday, 30 January 2020
  • 0 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥  নওগাঁর রাণীনগর উপজেলার ঘোষগ্রাম এবং আত্রাই উপজেলার ক্ষিদ্র কালিকাপুর নামক স্থানে ছোট যমুনা নদীর উপর দিয়ে চলাচলের জন্য একমাত্র সেতু বন্ধন বাঁশের সাঁকো। রাণীনগর ও আত্রাই এই দুই উপজেলার প্রায় ৩০টি গ্রামে বসবাসরত মানুষের যোগাযোগের একমাত্র উপায় নৌকা আর বাঁশের সাঁকো।

রাণীনগর উপজেলার ঘোষগ্রাম ও আত্রাই উপজেলার ক্ষিদ্র কালিকাপুর নামক স্থানে নদীর উপর একটি ব্রীজ নির্মাণের অভাবে দীর্ঘদিন ধরে বর্ষা মৌসুমে জীবনের ঝুঁকি নিয়ে নৌকা দিয়ে পারাপার হতে হয় আর শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকোই চলাচলের জন্য ভরসা।

জানা গেছে, রাণীনগর উপজেলার সদর থেকে প্রায় ৯কিলোমিটার দক্ষিণে ও আত্রাই উপজেলার সদর থেকে ১৪কিলোমিটার পশ্চিম দিয়ে বয়ে গেছে নওগাঁর ছোট যমুনা নদী। বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে বছরের বেশি সময় ধরে এই অ লটি নদীর পানি দিয়ে ঘিরে থাকে। তখন নিত্য প্রয়োজনে যাতায়াতের একমাত্র ভরসা হয়ে ভাড়ায় ইঞ্জিন চালিত নৌকা। কিন্তু শুষ্ক মৌসুমের শুরুতেই বিলের পানি কমতে থাকায় পানি-কাদায় একাকার হওয়ায় পায়ে হেঁটে উপজেলার আটগ্রাম, হরপুর, তারানগর, বাউল্লাপাড়া, ঝিয়াড়িগ্রাম, শলিয়া গ্রামসহ বিভিন্ন এলাকার মানুষ প্রয়োজনের তাগিদে জেলা ও উপজেলা সদরে যেতে হয়। যানবাহন চলাচলের উপযোগী সরাসরি কোন পথ না থাকায় আত্রাই উপজেলার বিল এলঅকা কালিকাপুর ইউপির অবহেলিত জনপদের আটগ্রাম, হরপুর, তারানগর, বাউল্লাপাড়া, ঝিয়াড়িগ্রাম, শলিয়া বড়কালিকাপুর গ্রামসহ রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নের ঘোষগ্রাম কৃষ্ণপুর, মালি, নান্দাইবাড়ি, আতাইকুলা বেতগাড়ী গ্রামসহ প্রায় ৩০টি গ্রামের কয়েক হাজার লোককে এই বাঁশের সাঁকো দিয়েই চলাচল করতে হয়। স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত ধানসহ অন্যান্য কৃষি পণ্যসামগ্রী সহজভাবে বাজারজাত করতে না পারায় নায্য মূল্য প্রাপ্তি থেকেও বিঞ্চিত হয়ে আসছে দীর্ঘদিন। ওই স্থানে ব্রীজটি নির্মাণের দাবি রাণীনগর ও আত্রাই উপজেলাবাসির দীর্ঘদিনের।

আত্রাই উপজেলার ক্ষিদ্র কালিকাপুর গ্রামের আকবর আলী সরদার, আব্দুর রউফ, রুহুল আমিন বিকাশ, বেলালসহ অনেকেই বলেন, এখানে ব্রীজ না থাকায় প্রায় সারা বছরই কষ্ট করে পারাপার হতে হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে স্কুল কলেজ ও মাদরাসাগামী ছেলে মেয়েদের নিয়ে আমাদের আতংকে থাকতে হয়।

আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক নাদিম বলেন, দুই উপজেলার পারাপারের জন্য বর্ষা ও শুস্ক মৌসুমে নৌকা এবং বাঁশের সাঁকোর উপর ভরসা রাখতে হয় প্রায় কয়েকটি গ্রামের বসবাসরত জনসাধারণের। এখানে একটি ফুট ওভার ব্রীজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন ভয়েস অব বরিশালকে বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ও তদন্ত সাপেক্ষে একটি ব্রিজ কিংবা কালভার্ট নির্মাণের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

বাঁশের সাঁকোই যেখানে একমাত্র ভরসা

প্রকাশের সময় : 09:21:30 pm, Thursday, 30 January 2020