বরিশাল-৪ এ শক্ত অবস্থানে ধানের শীষের রাজিব আহসান Latest Update News of Bangladesh

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
মিরপুরে নাহিদ–তামিম জাদুতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদযাত্রা ঘিরে গণপরিবহনে প্রস্তুতি, চলছে ঘষামাজা ঢাকাসহ আট বিভাগে পাঁচদিন ঝড়বৃষ্টি, বাড়তে পারে বিস্তার ইসরায়েলের নতুন আতঙ্ক ইরানের ক্লাস্টার বোমা ব্যবহার হারানো ছন্দ ফেরাতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পরীক্ষা হরমুজ উত্তেজনায় জ্বালানি সংকটের আশঙ্কা, বিকল্প খুঁজছে এশিয়া পাঁচ ট্যাংকারে আসছে বিপুল ডিজেল, কমছে সংকটের শঙ্কা পারমাণবিক কমান্ড বজায় রাখতে সক্রিয় মার্কিন ই-৬বি ‘ডুমসডে প্লেন’




বরিশাল-৪ এ শক্ত অবস্থানে ধানের শীষের রাজিব আহসান

বরিশাল-৪ এ শক্ত অবস্থানে ধানের শীষের রাজিব আহসান




হিজলা প্রতিনিধি ॥ গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিজয় অপরিহার্য বলে মন্তব্য করেছেন বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী রাজিব আহসান। তিনি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে ধুলখোলার দাস বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।

বৈঠকে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি দেখা যায়। নারী ভোটারদের সরব অংশগ্রহণ বৈঠককে আরও প্রাণবন্ত করে তোলে।

রাজিব আহসান বলেন, বরিশাল-৪ আসনের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। এই জনপদকে আধুনিক ও বৈষম্যহীন এলাকায় পরিণত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের জনগণের কাছে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্র পাহারা দেওয়া এবং ভোটের অধিকার রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। জনগণের শক্তিতেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।

উঠান বৈঠকে উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা রাজিব আহসানকে ধানের শীষের কান্ডারী আখ্যা দিয়ে তাকে বিপুল ভোটে জয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।

বৈঠক শেষে রাজিব আহসান স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD