যে কারনে বরিশাল থেকে ছাড়ছে না লঞ্চ Latest Update News of Bangladesh

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
যাচাই শুরু হচ্ছে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান: বরিশালে শিক্ষামন্ত্রী পাবলিক পরীক্ষায় অনিয়ম বন্ধে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী হজযাত্রা শুরু আগামী ১৮ এপ্রিল, সংসদে ঘোষণা ধর্মমন্ত্রীর চিকিৎসাধীন ইরানের নতুন সর্বোচ্চ নেতা, যুদ্ধের নির্দেশনা দিচ্ছেন কে? ভোলায় বিবি সাওদা গ্রেপ্তার: পুলিশি ব্যাখ্যা ও রাজনৈতিক বিতর্ক ইরান ইস্যুতে ট্রাম্পের কড়া বার্তা, কঠোর হামলার ইঙ্গিত হিজলায় জাটকা রক্ষায় কঠোর অভিযান, ১৯ জেলে আটক সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ডিবি হেফাজতে বরিশালে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত শিল্প ও জনজীবন কাউনিয়ার ভাগাড় সরিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পথে বরিশাল




যে কারনে বরিশাল থেকে ছাড়ছে না লঞ্চ

যে কারনে বরিশাল থেকে ছাড়ছে না লঞ্চ

বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্য যাচ্ছেনা লঞ্চ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সরকার অনুমতি দিলেও প্রস্তুতি না থাকায় এবং যাত্রী স্বল্পতার কারণে বরিশাল থেকে লঞ্চ না ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ।

 

 

শনিবার (৩১ আগস্ট) রাত ৯টায় লঞ্চ কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। সরকারি ঘোষণা অনুযায়ী রাতে হঠাৎ লঞ্চ চলাচলের সিদ্ধান্তের খবর গণমাধ্যমে দেখে কিছু যাত্রী ঘাটে এসে উপস্থিত হন। তারা রাজধানীর উদ্দেশে রওনা দিতে চান।

 

 

যাত্রীরা জানান, নদী বন্দরে পৌঁছে তারা জানতে পারেন, লঞ্চ ছাড়ার বিষয়ে সরকার নির্দেশনা দিলেও কর্তৃপক্ষ ছাড়ছে না। আর এ কারণে ক্ষোভ প্রকাশ করেন তারা।

 

 

ঢাকা-বরিশাল রুটের বিলাসবহুল লঞ্চ এমভি এডভেঞ্চার-৯ এর সুপারভাইজার সেলিম মাহবুব জানান, গণমাধ্যমে লঞ্চ ছাড়ার সরকারি সিদ্ধান্ত তারাও জেনেছেন। তবে এর জন্য কোনও প্রস্তুতিই ছিল না তাদের। এছাড়া লঞ্চ চালু করার জন্য প্রয়োজনীয় স্টাফ লঞ্চে নেই।

 

 

তিনি আরও জানান, নদী বন্দরে উপস্থিত যাত্রী সংখ্যাও খুব কম। এ অবস্থায় লঞ্চ ছাড়ার কোনও সিদ্ধান্ত তাদের কাছে নেই বলে জানানো হয়। এতে বিপাকে পড়েছেন সেখানে আসা যাত্রীরা।

 

 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বন্দর কর্মকর্তা মোস্তা‌ফিজুর রহমান বলেন, যাত্রী অপ্রতুল এরপরও ‍আমরা লঞ্চ ছাড়ার জন্য বলেছি। যাত্রী বাড়লে লঞ্চ ছাড়বে বলে জানান তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD