বরিশালে ভ্রাম্যমাণ আদালতে দুটি পৃথক প্রতিষ্ঠানকে অর্থদণ্ড Latest Update News of Bangladesh

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদযাত্রা ঘিরে গণপরিবহনে প্রস্তুতি, চলছে ঘষামাজা ঢাকাসহ আট বিভাগে পাঁচদিন ঝড়বৃষ্টি, বাড়তে পারে বিস্তার ইসরায়েলের নতুন আতঙ্ক ইরানের ক্লাস্টার বোমা ব্যবহার হারানো ছন্দ ফেরাতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পরীক্ষা হরমুজ উত্তেজনায় জ্বালানি সংকটের আশঙ্কা, বিকল্প খুঁজছে এশিয়া পাঁচ ট্যাংকারে আসছে বিপুল ডিজেল, কমছে সংকটের শঙ্কা পারমাণবিক কমান্ড বজায় রাখতে সক্রিয় মার্কিন ই-৬বি ‘ডুমসডে প্লেন’ দারিদ্র্য কমাতে সুশৃঙ্খল জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর




বরিশালে ভ্রাম্যমাণ আদালতে দুটি পৃথক প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

বরিশালে ভ্রাম্যমাণ আদালতে দুটি পৃথক প্রতিষ্ঠানকে অর্থদণ্ড




আরিফ হোসেন : বরিশাল নগরীর নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের বিপরীতে মুসলিম পাড়ায় অবস্থিত অর্পিতা গৌরনদী মিষ্টান্ন ভাণ্ডার ও নগরীর ০৬ নং ওয়ার্ডস্থ নিউ সদর রোডে অবস্থিত মারুফ সুপার স্পেশাল আইসক্রিম এর কারাখানায় পৃথক অভিযান চালায় জেলা প্রশাসন ও বিএসটিআই কতৃপক্ষ।

 

প্রতিষ্ঠান দুটির মালিক কে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাফিনুর রহমান আকন্দ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করে।
জানাযায়, সোমবার দুপুর ১ টার দিকে জেলা এনএসআই বরিশাল কার্যালয়ের তথ্যের ভিত্তিতে বরিশাল জেলা প্রশাসন এবং বিএসটিআইয়ের যৌথ অভিযানের মাধ্যমে নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের বিপরীতে মুসলিম পাড়ায় অবস্থিত অর্পিতা গৌরনদী মিষ্টান্ন ভাণ্ডার কারাখানায় মানহীন ও বিষাক্ত রং মিশ্রিত মিষ্টি তৈরি এবং কারখানার মধ্যে শৌচাগার স্থাপনের দায়ে কর্তৃপক্ষ কে ৬০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
পরে বিকেল ৩ টার দিকে নগরীর ০৬ নং ওয়ার্ডস্থ নিউ সদর রোডে অবস্থিত মারুফ সুপার স্পেশাল আইসক্রিম কারাখানায় অনুমোদনহীন ও বিষাক্ত রং মিশ্রিত আইসক্রিম তৈরির দায়ে কর্তৃপক্ষ কে ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রধান করে ভ্রাম্যমান আদালত।

 

 

উল্লেখ্য, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা বরিশাল কার্যালয়ের সদস্যরা ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে উল্লেখিত কারখানা দুটিতে গোপন নজরদারি অব্যাহত রেখে ক্রেতার ছদ্দবেশ ধারণ করে পন্য ক্রয় করে। পরবর্তীতে যাচাই-বাছাই এর মাধ্যমে খাবারের নিম্ন মান ও খাবারে কাপরের রং মিশ্রণের বিষয়টি নিশ্চিত হলে জেলা প্রশাসন ও বিএসটিআই এর মাধ্যমে অভিযানটি পরিচালনা করে ও অর্থদন্ডে দন্ডিত করা হয়।

 

এসময় ৭-৮ হাজার মানহীন মিষ্টি ও আইসক্রিম বিনষ্ট করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD