বরিশালে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত শিল্প ও জনজীবন Latest Update News of Bangladesh

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বরিশালে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত শিল্প ও জনজীবন কাউনিয়ার ভাগাড় সরিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পথে বরিশাল দেশের শীর্ষ ঋণখেলাপি তালিকা প্রকাশ করলেন অর্থমন্ত্রী নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে অবকাঠামো ও জনস্বাস্থ্যে অগ্রাধিকার ঝালকাঠিতে ভেরিবাঁধ নির্মাণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে বরিশালে যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার




বরিশালে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত শিল্প ও জনজীবন

বরিশালে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত শিল্প ও জনজীবন




নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরী, নলছিটি ও ঝালকাঠিতে বিদ্যুতের সরবরাহ চাহিদার অর্ধেকেরও কম হওয়ায় লোডশেডিং ভয়াবহ আকার ধারণ করেছে। পিক সময় বিদ্যুতের চাহিদা ৯৫ মেগাওয়াট হলেও সরবরাহ হচ্ছে মাত্র ৫০ মেগাওয়াট। অফপিক সময়ে ৭৫ মেগাওয়াট চাহিদার বিপরীতে বিদ্যুৎ সরবরাহ মিলছে মাত্র ৪০ মেগাওয়াট।

ওজোপাডিকো বরিশাল অফিস জানায়, নগরীর দুটি জোন—চাঁদমারী-১ ও আমানতগঞ্জ-২—মোট ৩৮টি ফিডারের মাধ্যমে বিদ্যুৎ বিতরণ করছে। রোটেশন পদ্ধতিতে এক এলাকায় বিদ্যুৎ থাকলে অন্য এলাকায় বন্ধ রাখতে হচ্ছে।

নগরীর ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফিরোজ হাওলাদার বলেন, “মার্চের শেষ সপ্তাহ থেকে দিনে-রাতে ৪–৫ বার বিদ্যুৎ চলে যাচ্ছে। গরমে জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আগের মতো সহনীয় পরিস্থিতি নেই।”

বরিশাল বিসিক শিল্পনগরীর উদ্যোক্তা ইব্রাহিম মাসুম জানান, “বিদ্যুৎ বিভ্রাটে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং শিল্প প্রতিষ্ঠানগুলো আর্থিক ক্ষতির মুখে পড়ছে। দ্রুত সমাধান না হলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে।”

ওজোপাডিকো বরিশাল-১ এর নির্বাহী প্রকৌশলী মনজুল কুমার স্বর্ণকার বলেন, “জাতীয় গ্রিড থেকে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। রোটেশন পদ্ধতিতে ৩৮টি ফিডারে বিতরণ করা হচ্ছে।”

বরিশাল-২ এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জুরুল ইসলাম বলেন, বিদ্যুতের ঘাটতি না কমা পর্যন্ত এই সমস্যা অব্যাহত থাকবে। নগরবাসী দ্রুত বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধির দাবি জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD