বরিশালে গরু হত্যা মামলায় চুড়ান্ত রিপোর্টের বিরুদ্ধে আদালতে বাদীর নারাজী Latest Update News of Bangladesh

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদযাত্রা ঘিরে গণপরিবহনে প্রস্তুতি, চলছে ঘষামাজা ঢাকাসহ আট বিভাগে পাঁচদিন ঝড়বৃষ্টি, বাড়তে পারে বিস্তার ইসরায়েলের নতুন আতঙ্ক ইরানের ক্লাস্টার বোমা ব্যবহার হারানো ছন্দ ফেরাতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পরীক্ষা হরমুজ উত্তেজনায় জ্বালানি সংকটের আশঙ্কা, বিকল্প খুঁজছে এশিয়া পাঁচ ট্যাংকারে আসছে বিপুল ডিজেল, কমছে সংকটের শঙ্কা পারমাণবিক কমান্ড বজায় রাখতে সক্রিয় মার্কিন ই-৬বি ‘ডুমসডে প্লেন’ দারিদ্র্য কমাতে সুশৃঙ্খল জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর




বরিশালে গরু হত্যা মামলায় চুড়ান্ত রিপোর্টের বিরুদ্ধে আদালতে বাদীর নারাজী

বরিশালে গরু হত্যা মামলায় চুড়ান্ত রিপোর্টের বিরুদ্ধে আদালতে বাদীর নারাজী




বানারীপাড়া প্রতিনিধিঃবানারীপাড়া উপজেলার গরু হত্যা মামলার রিপোর্ট নিয়ে ডাক্তারের বিরুদ্ধে তাল বাহানা সহ অনৈতিক ভাবে সুবিধা নেয়ার অভিযোগের পর এবার মামলার বাদী মোঃ হানিফ সিকদার থানা পুলিশের চূড়ান্ত রিপোর্টের বিরুদ্ধে আদালতে নারাজী দিয়েছে। আজ বৃহস্পতিবার মামলার বাদী হানিফ সিকদার বরিশাল বিজ্ঞ আদালতে এ আপত্তিজনিত নারাজী দেয়।

বাদী লিখিতভাবে নারাজীতে কোর্টে উল্লেখ করেন মামরায় আসামী হাকিম মীরের বিরুদ্ধে একাধিক সাক্ষ্য প্রমান থাকা সত্ত্বে ও মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্দিকুর রহমান আসামীপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে আসামীদেরকে অপরাধের দায় হইতে পার করিবার অভিপ্রায়ে অন্যায় ভাবে এহেন চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। বাদী আরো দাবী জানায় মোকদ্দমাটি পুলিশের উর্ধতন কোন কর্মকর্তা বা অন্য কোন সংস্থা দ্বারা নতুন করে তদন্ত করে তাহলে বাদী ন্যায় বিচার পাবে বলে উল্লেখ করেন।

 

প্রসংগত গত ১৫ সেপ্টেম্বর শনিবার সন্ধায় বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে হানিফ সিকদারের গোয়াল ঘরে রাখা দুটি বাছুরসহ ৮ টি গরুর মুখ থেকে লালা বের করে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং মুহুর্তের মধ্যে তিনটি গরু মারা যায়।

এ ঘটনার পূর্বে তার একটি গরুর পায়ের রগ কেটে দেয়। হানিফ তাৎক্ষনিক গরু তিনটি নিয়ে বানারীপাড়া থানায় নিয়ে আসে এবং সে অভিযোগ করে পূর্বে যারা আমার গরুর পায়ের রগ কেটেছে তারাই আজ আবার খাবারে বিষ প্রয়োগ করে আমার দুই লক্ষটাকার তিনটি গরু গত্যা করে।পরে হানিফ সিকদার স্থানীয় আঃ হাকীম মীরকে আসামী করে মামলা দায়ের করে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD