বরগুনা-১ : শম্ভুকে ফের শোকজ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
আজ থেকে পুনরায় শুরু হলো গণতন্ত্র : প্রধানমন্ত্রী ত্রয়োদশ সংসদের স্পিকার ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ ত্রয়োদশ সংসদে ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের লাখো শিশুর জীবন:ইউনিসেফ শান্তির পথে তিন শর্ত তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট সংসদের প্রথম অধিবেশনেই উত্তাপ বাড়াচ্ছে রাষ্ট্রপতির ভাষণ মিরপুরে নাহিদ–তামিম জাদুতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর




বরগুনা-১ : শম্ভুকে ফের শোকজ

বরগুনা-১ : শম্ভুকে ফের শোকজ




বরগুনা প্রতিনিধি: স্বতন্ত্র প্রার্থীদের ‘ইবলিশ ও শয়তান’ মন্তব্য করায় বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি।

শনিবার (৩০ ডিসেম্বর) বরগুনা-১ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান আহমেদ সাইদ এ নোটিশ দেন। নোটিশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কমিটির কাছে লিখিত বক্তব্য দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, গত ২৬ ডিসেম্বর বরগুনার তালতলী উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রচারণা সভায় স্বতন্ত্র প্রার্থীদের সমালোচনা করে ‘ইবলিশ, ইডিয়েট ও মোনাফেক’ বলে মন্তব্য করেন ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

এর মাধ্যমে নৌকার প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু নির্বাচনি আচরণবিধি ২০০৮ এর ১১(ক) লঙ্ঘন করেছেন। এ অবস্থায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে প্রার্থী নিজে বা নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে লিখিত জবাব দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

২৬ ডিসেম্বরের সেই প্রচারণা সভায় ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন,‘উন্নয়ন হয় নাই এই যে কথাটা বলে, এটি মোনাফেকি কথা, ইবলিশরা এইভাবে কথা বলে, আমি দুঃখিত এইভাবে কথা বলায়। ইবলিশটা আল্লাহর ভাষা, আর আমাদের ভাষা হল শয়তান, আমি আল্লাহর ভাষায় ইবলিশ বলবো। এই ইবলিশদের বিচার হবে ইনশা আল্লাহ। এটা কেমন কথা যে উন্নয়ন হয় নাই নাকি। আমরা কি ভাইস্যা আইছি নাকি। ভোট একেবারে চাইলেই দিয়ে দেবে। এই এলাকায় অনেক উন্নয়ন হয়েছে অনেক রাস্তাঘাট, তাপবিদ্যুৎ কেন্দ্র, ফায়ার সার্ভিস স্টেশন হয়েছে। সাব রেজিস্ট্রি অফিসও হয়েছে। গ্রামীণ রাস্তাঘাটের জন্য সাড়ে সাতশ’ কোটি টাকা বরাদ্দ করেছি। কে বলেছে উন্নয়ন হয়নি! যারা বলে উন্নয়ন হয়নি তারা ইবলিশ শয়তান। ’

বিষয়টি নিয়ে গত ৩০ ডিসেম্বর বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।

কারণ দর্শানো নোটিশের বিষয়ে নৌকার প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর মন্তব্য পাওয়া যায়নি। তবে নৌকার প্রার্থীর প্রধান সমন্বয়কারী মজিবুল হক কিসলু বলেন, প্রার্থীর পক্ষে আমি যথাসময়ে নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে লিখিত জবাব দাখিল করব।

উল্লেখ্য, এর আগেও প্রচারণায় ও বক্তব্যে আচরণবিধি লঙ্ঘন করায় গত ১১ ডিসেম্বর শম্ভুসহ ৯ আওয়ামী লীগ নেতাকে শোকজ করেছিল নির্বাচন অনুসন্ধান কমিটি। জবাব সন্তুষ্ট না হওয়ায় ১৬ ডিসেম্বর শম্ভুসহ ৫ নেতাকে জরিমানার সুপারিশ করে ইসিতে প্রতিবেদন পাঠায় কমিটি। ২৭ ডিসেম্বর তাকে নির্বাচন কমিশনে তলব করা হয় এবং ২৮ ডিসেম্বর ইসিতে উপস্থিত হয়ে ৫০ হাজার টাকা জরিমানা দিয়ে অভিযোগ থেকে নিস্তার পান ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD