নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন,নৌকা প্রতীকের মিছিলে আইভী Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
যুদ্ধবিরতি প্রশ্নবিদ্ধ, লেবানন ঘিরে নতুন সংঘাতের আশঙ্কা দশ মিনিটে শতাধিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের আঘাত, নিহত ২৫৪ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, বিরোধী নেতার আবেদনে যা বললেন স্পিকার শিক্ষায় প্রযুক্তি বিপ্লব আনতে সরকারের নতুন উদ্যোগ ঝালকাঠিতে স্কুল ফিডিংয়ে পচা কলা, অভিভাবকদের তীব্র ক্ষোভ যাচাই শুরু হচ্ছে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান: বরিশালে শিক্ষামন্ত্রী পাবলিক পরীক্ষায় অনিয়ম বন্ধে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী হজযাত্রা শুরু আগামী ১৮ এপ্রিল, সংসদে ঘোষণা ধর্মমন্ত্রীর চিকিৎসাধীন ইরানের নতুন সর্বোচ্চ নেতা, যুদ্ধের নির্দেশনা দিচ্ছেন কে? ভোলায় বিবি সাওদা গ্রেপ্তার: পুলিশি ব্যাখ্যা ও রাজনৈতিক বিতর্ক




নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন,নৌকা প্রতীকের মিছিলে আইভী

নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন,নৌকা প্রতীকের মিছিলে আইভী

নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন,নৌকা প্রতীকের মিছিলে আইভী




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে নৌকা প্রতীকের মিছিলে অংশ নিয়েছেন আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী।

 

 

শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ এলাকার কদমরসূল দরগাহে জিয়ারতে যাবার সময় এবং জিয়ারত শেষে ফেরার পথে এ মিছিল হয়।

 

 

এ সময় আইভীর পক্ষে সেখানে উপস্থিত শত শত সমর্থক নৌকা প্রতীকের পক্ষে শ্লোগান দেন এবং মিছিল করেন।

 

 

নাসিক নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) আচরণবিধির ৫নং ধারায় স্পষ্ট উল্লেখ আছে কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো রাজনৈতিক দল, অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের আগে কোনো প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না।

 

 

যদিও সেখানে উপস্থিত আইভীর নেতাকর্মী ও আওয়ামী লীগ নেতাদের দাবি, তিনি (আইভী) কাউকে জানিয়ে আসেননি এবং তিনি মিছিল করতে বলেননি। উপস্থিত নেতাকর্মীরা হয়তো নৌকার পক্ষে নিজে থেকেই শ্লোগান দিয়েছেন। তবে সিনিয়র নেতারা শ্লোগান দিতে বার বার নিষেধ করলেও নেতাকর্মীরা তা শোনেননি।

 

 

অবশ্য এ ব্যাপারে সদ্য পদত্যাগী মেয়র আইভী কোনো মন্তব্য করতে রাজি হননি।

 

 

নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মতিয়ুর রহমান জানান, আইন সবার জন্য সমান। যদি এমনটা হয়ে থাকে তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টা আমার জানা নেই, আমি খোঁজ নিয়ে দেখছি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD