নির্বাচনী প্রতীক নিয়ে কাউন্সিলর প্রার্থী সালাউদ্দিন লিংকন এর শোডাউন Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, বিরোধী নেতার আবেদনে যা বললেন স্পিকার শিক্ষায় প্রযুক্তি বিপ্লব আনতে সরকারের নতুন উদ্যোগ ঝালকাঠিতে স্কুল ফিডিংয়ে পচা কলা, অভিভাবকদের তীব্র ক্ষোভ যাচাই শুরু হচ্ছে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান: বরিশালে শিক্ষামন্ত্রী পাবলিক পরীক্ষায় অনিয়ম বন্ধে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী হজযাত্রা শুরু আগামী ১৮ এপ্রিল, সংসদে ঘোষণা ধর্মমন্ত্রীর চিকিৎসাধীন ইরানের নতুন সর্বোচ্চ নেতা, যুদ্ধের নির্দেশনা দিচ্ছেন কে? ভোলায় বিবি সাওদা গ্রেপ্তার: পুলিশি ব্যাখ্যা ও রাজনৈতিক বিতর্ক ইরান ইস্যুতে ট্রাম্পের কড়া বার্তা, কঠোর হামলার ইঙ্গিত হিজলায় জাটকা রক্ষায় কঠোর অভিযান, ১৯ জেলে আটক




নির্বাচনী প্রতীক নিয়ে কাউন্সিলর প্রার্থী সালাউদ্দিন লিংকন এর শোডাউন

নির্বাচনী প্রতীক নিয়ে কাউন্সিলর প্রার্থী সালাউদ্দিন লিংকন এর শোডাউন

নির্বাচনী প্রতীক নিয়ে কাউন্সিলর প্রার্থী সালাউদ্দিন লিংকন এর শোডাউন




ইমতিয়াজুর রহমান॥ পঞ্চম ধাপে আসন্ন ভোলা পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রার্থীদের মধ্যে শুক্রবার (১২ ফেব্রুয়ারী) সকালে জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা আলা উদ্দিন আল মামুন নির্ধারিত প্রতীক বরাদ্দ দিয়েছেন।

 

 

এর ফলে প্রতি ওর্য়াডে ওর্য়াডে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচার শুরু করেছে। পঞ্চম ধাপে আগামী (২৮ ফেব্রুয়ারী) ভোলা ও চরফ্যাশন পৌরসভায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে।

 

 

তারি ধারাবাহিকতায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে প্রচার প্রচারনা। ভোলা পৌরসভা ৩নং ওয়ার্ড কাউন্সিলর পদ প্রার্থী ও বর্তমান কাউন্সিলর সালাউদ্দিন লিংকন এর নেতৃত্বে উট পাখি প্রতীক নিয়ে আজ বিকালে পৌরসভার ৩নং ওয়ার্ডের কালিবাড়ির মোড় থেকে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি ৩নং ওয়ার্ডের আমতলা, হাসপাতাল রোড সহ বিভিন্ন এলাকা ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এসময় মিছিলে ৩নং ওয়ার্ডের গন্যমান্য ব্যাক্তি বর্গগন উপস্থিত ছিলেন

 

 

ভোলা পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩৬ হাজার ৯০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৮ হাজার ৬৫৯ জন ও নারী ভোটার ১৮ হাজার ২৪৫ জন। ভোলা পৌরসভায় মোট ২০টি ভোটকেন্দ্রে ১২২টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা আলা উদ্দিন আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD