দুই মেয়র প্রার্থীকে শোকজ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যপতন, ক্রেতাদের স্বস্তি যুদ্ধবিরতি প্রশ্নবিদ্ধ, লেবানন ঘিরে নতুন সংঘাতের আশঙ্কা দশ মিনিটে শতাধিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের আঘাত, নিহত ২৫৪ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, বিরোধী নেতার আবেদনে যা বললেন স্পিকার শিক্ষায় প্রযুক্তি বিপ্লব আনতে সরকারের নতুন উদ্যোগ ঝালকাঠিতে স্কুল ফিডিংয়ে পচা কলা, অভিভাবকদের তীব্র ক্ষোভ যাচাই শুরু হচ্ছে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান: বরিশালে শিক্ষামন্ত্রী পাবলিক পরীক্ষায় অনিয়ম বন্ধে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী হজযাত্রা শুরু আগামী ১৮ এপ্রিল, সংসদে ঘোষণা ধর্মমন্ত্রীর চিকিৎসাধীন ইরানের নতুন সর্বোচ্চ নেতা, যুদ্ধের নির্দেশনা দিচ্ছেন কে?




দুই মেয়র প্রার্থীকে শোকজ

দুই মেয়র প্রার্থীকে শোকজ

দুই মেয়র প্রার্থীকে শোকজ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ও জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করেছে নির্বাচন কমিশন (ইসি)।

 

 

মঙ্গলবার সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফয়সল কাদির স্বাক্ষরিত চিঠিতে ওই দুই মেয়র প্রার্থীকে কারণ দর্শাতে বলা হয়েছে।

 

 

চিঠিতে বলা হয়, প্রতীক বরাদ্দের আগে কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো রাজনৈতিক দল, ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান কোনোপ্রকার নির্বাচনী প্রচার চালাতে পারবেন না। সিলেটে ২ জুন প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচার শুরু হওয়ার কথা। কিন্তু নির্বাচনী আচরণবিধির তোয়াক্কা না করেই তারা নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন।

 

 

নির্বাচনী আচরণ বিধিমালার ৩২ বিধি অনুযায়ী কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না, তা আগামী তিন কার্যদিবসের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

 

 

এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদির বলেন, ‘দুই মেয়র প্রার্থীর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেয়েছি। তাই তাদের করাণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। তাদের জবাবের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’

 

 

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২১ জুন সিলেট সিটিতে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে মনোনয়নপত্র দাখিলের পর তা যাচাই-বাছাইয়ের কাজ শেষ হয়েছে। ১ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২ জুন প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্চবাচনী প্রচার শুরু করতে পারবেন।

 

 

প্রতীক বরাদ্দের আগেই প্রচার শুরু করেছেন সিলেটের মেয়র প্রার্থীরা। বিশেষ করে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থী প্রতিদিনই গণসংযোগসহ বিভিন্নভাবে প্রচার চালাচ্ছেন। প্রতীক বরাদ্দের আগে মহানগর থেকে ব্যানার ফেস্টুন সরানোর নির্দেশ দেয়া হলেও তা অপসারণ করেননি কেউ।

 

 

সোমবার আনোয়ারুজ্জামান ও মঙ্গলবার বাবুল পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে আচরণবিধি মানতে কর্মী-সমর্থকদের প্রতি আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD