তরুণীদের উত্ত্যক্ত করার অপরাধে ঝালকাঠিতে তিন বখাটের কারাদন্ড Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
হিজলায় জাটকা রক্ষায় কঠোর অভিযান, ১৯ জেলে আটক সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ডিবি হেফাজতে বরিশালে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত শিল্প ও জনজীবন কাউনিয়ার ভাগাড় সরিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পথে বরিশাল দেশের শীর্ষ ঋণখেলাপি তালিকা প্রকাশ করলেন অর্থমন্ত্রী নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে অবকাঠামো ও জনস্বাস্থ্যে অগ্রাধিকার ঝালকাঠিতে ভেরিবাঁধ নির্মাণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে বরিশালে যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন




তরুণীদের উত্ত্যক্ত করার অপরাধে ঝালকাঠিতে তিন বখাটের কারাদন্ড

তরুণীদের উত্ত্যক্ত করার অপরাধে ঝালকাঠিতে তিন বখাটের কারাদন্ড




ঝালকাঠি প্রতিনিধি।। ঝালকাঠিতে গাবখান সেতুতে তরুণীদের উত্ত্যক্ত করার দায়ে তিন বখাটেকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত রোবাবার রাত সাড়ে ১১ টার দিকে শহরতলির গাবখান টোল প্লাজায় এ ঘটনা ঘটে। ঝালকাঠি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুমা আক্তার ঘটানাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ সাজা দেন।

দন্ডপ্রাপ্তরা হচ্ছেন- ১ বছরের দন্ডপ্রাপ্ত পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের পার কিফাইত নগর এলাকার রফিকুল ইসলামের ছেলে রাকিবুল হাসান (১৮)। ৬ মসের দন্ডপ্রাপ্ত একই এলাকার কালাম হাওলাদারের ছেলে রাজু হাওলদার (১৮) ও ২ মাসের দন্ডপ্রাপ্ত একই এলাকার সবুজ খানের ছেলে সাকিব খান (১৮)।

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় , রাত সাড়ে ৯ টার দিকে গাকখান টোল প্লাজায় একটি ভাড়ায় চালিত পিক আপ ম্যাজিক গাড়ি টোল দেয়ার জন্য থামায়। রিজার্ভ করা গাড়িতে ৫ থেকে ৬ জন তরুণী ও ২ তরুণ রাজাপুরের উদ্দেশ্য যাত্রা করছিল। সেই গাড়ীতে দন্ডপ্রাপ্ত বখাটে তরুণরা ওঠার চেষ্টা করে।

এতে বাধা দিলে বখাটেরা গাড়ীতে থাকা তরুণদের মেরে রক্তাক্ত করে তরুণীদের টানা হেচরা করে। ঘটনার পর ওই এলাকার লোকজন বখাটেদের আটক করে পুলিশে খবর দেয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুমা আক্তার ঘটানাস্থলে উপস্থিত হয়ে পুলিশে সহয়তায় এ দন্ড প্রদান করে কারাগারে প্রেরণ করেন।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD