ঝালকাঠিতে পৌরবাসীর জলাবদ্ধতায় ক্ষোভ, দ্রুত খাল খননের দাবি Latest Update News of Bangladesh

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদযাত্রা ঘিরে গণপরিবহনে প্রস্তুতি, চলছে ঘষামাজা ঢাকাসহ আট বিভাগে পাঁচদিন ঝড়বৃষ্টি, বাড়তে পারে বিস্তার ইসরায়েলের নতুন আতঙ্ক ইরানের ক্লাস্টার বোমা ব্যবহার হারানো ছন্দ ফেরাতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পরীক্ষা হরমুজ উত্তেজনায় জ্বালানি সংকটের আশঙ্কা, বিকল্প খুঁজছে এশিয়া পাঁচ ট্যাংকারে আসছে বিপুল ডিজেল, কমছে সংকটের শঙ্কা পারমাণবিক কমান্ড বজায় রাখতে সক্রিয় মার্কিন ই-৬বি ‘ডুমসডে প্লেন’ দারিদ্র্য কমাতে সুশৃঙ্খল জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর




ঝালকাঠিতে পৌরবাসীর জলাবদ্ধতায় ক্ষোভ, দ্রুত খাল খননের দাবি

ঝালকাঠিতে পৌরবাসীর জলাবদ্ধতায় ক্ষোভ, দ্রুত খাল খননের দাবি




ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠি পৌর শহরে বর্ষাকালে জলাবদ্ধতা দূর করতে সাতটি খাল খননের উদ্যোগ নেওয়া হলেও কার্যক্রম শুরু হয়নি। গত ২৮ আগস্ট খাল খনন কাজের উদ্বোধন করা হলেও এক মাসের বেশি সময় অতিবাহিত হওয়ার পরেও কাজের অগ্রগতি নেই। খালগুলো বন্ধ হয়ে যাওয়ায় শহরের পানি নিষ্কাশনে সমস্যা দেখা দিয়েছে, যা পৌরবাসীর ভোগান্তি বাড়াচ্ছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, বৃষ্টিতে সড়কে পানি জমে থাকে এবং ময়লা আবর্জনা খালগুলোতে ভরে গিয়ে দুর্গন্ধ এবং মশার প্রজনন সৃষ্টি করছে। পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, খালের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিমাপের কাজের জন্য সময় লাগছে, কিন্তু বাসিন্দাদের দাবি, সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আজমীর বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক মো. সারোয়ার হোসেন জানান, খনন কাজের কার্যাদেশ পাওয়ার পর প্রতিকূল আবহাওয়ার কারণে কাজ শুরু করতে পারেননি।

পৌরবাসীর দাবি, সমস্যার সমাধান দ্রুত করতে হবে, অন্যথায় তাদের ভোগান্তি অব্যাহত থাকবে।

ঝালকাঠি পৌরসভার প্রশাসক মো. কাওছার হোসেন বলেন, ঝালকাঠি শহরের অভ্যন্তরে ৭টি খাল খননের উদ্যোগ নেয়া হয়েছে। ওই খালগুলো বর্তমানে পানি ভর্তি। এখন পানি ভর্তি, খনন করলে মূল উদ্যেশ্য ব্যাহত হবে। তাই পানি কমলে তখন খনন কাজ শুরু হবে। ইতিমধ্যে আমাদের সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শুধুমাত্র সময়ের অপেক্ষা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD