ঝালকাঠিতে এক দোকান কর্মচারীকে হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন Latest Update News of Bangladesh

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বাউফলে আদালতের স্থিতাবস্থা ভেঙে বিতর্কিত পাকা ভবন নির্মাণ! তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে কমলো সোনার দাম স্বাধীনতা দিবস পালনের আহ্বান জানিয়ে যা বললেন জামায়াত আমির ট্রাম্পের আলোচনায় ইরানের কঠিন শর্তে নতুন চ্যালেঞ্জ




ঝালকাঠিতে এক দোকান কর্মচারীকে হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন

ঝালকাঠিতে এক দোকান কর্মচারীকে হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন

ঝালকাঠিতে এক দোকান কর্মচারীকে হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন




ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠিতে এক দোকান কর্মচারীকে হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। ঝালকাঠির জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

 

 

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দেউরি গ্রামের গিয়াস মল্লিক, কিস্তাকাঠি গ্রামের শাহীন ভূঁইয়া ও মির্জাপুর গ্রামের জয়নাল কাদি। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় সোহরব হোসেন নামে একজনকে খালাস দিয়েছে আদালত। রায় ঘোষণার সময় যাবজ্জীবন পাওয়া শাহীন ও জয়নাল আদালতে উপস্থিত ছিলেন। গিয়াস মল্লিক পলাতক রয়েছেন বলে জানিয়েছেন আদালতের পিপি আবদুল মান্নান রসুল।

 

 

পিপি মামলার নথির বরাতে জানান, পুরোনো বিরোধের জেরে ২০১৪ সালের ২১ এপ্রিল ঝালকাঠি শহরের স্টেশন রোডের একটি টিনের দোকানের ব্যবস্থাপক শাহাদাৎ হোসেনকে নেশাজাতীয় দ্রব্য খাওয়ানো হয়। এরপর লঞ্চঘাট এলাকার জয়নাল কাদিরের বাসায় নিয়ে গলা কেটে হত্যা করা হয়। পরে লাশ সুগন্ধা নদীতে ফেলে দেয়া হয়। ২৩ এপ্রিল ভাসমান অবস্থায় মাথাবিহীন লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওইদিন ঝালকাঠি থানার পিএসআই আবদুর রহিম বাদী হয়ে অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা করেন।

 

 

পরে পুলিশ জয়নাল কাদিকে ঢাকা থেকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়। ঝালকাঠি থানার ওসি শীল মণি চাকমা তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন।

 

 

পিপি বলেন, আদালত ৩৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে তিন আসামিকে দোষী সাব্যস্ত করে এই সাজা দিয়েছে।

 

 

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি আবদুল মান্নান রসুল। আসামিপক্ষে ছিলেন হুমায়ুন কবির বাবুল ও ফয়সাল খান। রায়ে নিহতের পরিবার সন্তোষ প্রকাশ করেছে। আসামিপক্ষ এই রায়ের বিপক্ষে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD