ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ও কাঁচা ইট ধ্বংস Latest Update News of Bangladesh

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদযাত্রা ঘিরে গণপরিবহনে প্রস্তুতি, চলছে ঘষামাজা ঢাকাসহ আট বিভাগে পাঁচদিন ঝড়বৃষ্টি, বাড়তে পারে বিস্তার ইসরায়েলের নতুন আতঙ্ক ইরানের ক্লাস্টার বোমা ব্যবহার হারানো ছন্দ ফেরাতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পরীক্ষা হরমুজ উত্তেজনায় জ্বালানি সংকটের আশঙ্কা, বিকল্প খুঁজছে এশিয়া পাঁচ ট্যাংকারে আসছে বিপুল ডিজেল, কমছে সংকটের শঙ্কা পারমাণবিক কমান্ড বজায় রাখতে সক্রিয় মার্কিন ই-৬বি ‘ডুমসডে প্লেন’ দারিদ্র্য কমাতে সুশৃঙ্খল জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রথম পর্যায়ে দেশের ৩৭ হাজার পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড




ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ও কাঁচা ইট ধ্বংস

ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ও কাঁচা ইট ধ্বংস




ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় পরিবেশ দূষণ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ ইটভাটাকে দণ্ডিত করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত এ অভিযানকে কেন্দ্র করে দুটি ইটভাটার অবৈধ স-মিল ভেঙে ফেলা হয় এবং বিপুল পরিমাণ কাঁচা ইট ধ্বংস করা হয়।

অভিযানের সময় ফায়ার সার্ভিসের সহায়তায় ইটভাটার চুল্লির আগুন পানি দিয়ে নিভিয়ে দেওয়া হয়। অভিযানে তিলক ব্রিকসকে ১ লাখ টাকা, রিয়াজ-১ ব্রিকসকে ৫ লাখ টাকা, এমএমআর ব্রিকসকে ৩ লাখ টাকা, এসআরবি ব্রিকসকে ১ লাখ টাকা এবং রিয়াজ-২ ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। উপস্থিত ছিলেন পরিচালক মো. মুজাহিদুল ইসলাম ও ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনজুমান নেছা।

পরিচালক মুজাহিদুল ইসলাম জানান, জনস্বার্থে এবং পরিবেশ সুরক্ষায় এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, যারা পরিবেশ দূষণ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD