জোট রাজনীতিতে ভাঙন, ২৬৮ আসনে একক লড়াইয়ে ইসলামী আন্দোলন Latest Update News of Bangladesh

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে অবকাঠামো ও জনস্বাস্থ্যে অগ্রাধিকার ঝালকাঠিতে ভেরিবাঁধ নির্মাণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে বরিশালে যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল




জোট রাজনীতিতে ভাঙন, ২৬৮ আসনে একক লড়াইয়ে ইসলামী আন্দোলন

জোট রাজনীতিতে ভাঙন, ২৬৮ আসনে একক লড়াইয়ে ইসলামী আন্দোলন




ডেস্ক রিপোর্ট ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো রাজনৈতিক জোটে না থেকে এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি জানিয়েছে, তারা আর ১১ দলীয় জোটে থাকছে না এবং নিজেদের সাংগঠনিক শক্তির ওপর ভর করেই নির্বাচনী মাঠে নামবে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র গাজী আতাউর রহমান এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে ২৬৮টি আসনে প্রার্থী দেবে এবং স্বাধীনভাবে জনগণের রায় প্রত্যাশা করবে।

গাজী আতাউর রহমান বলেন, “আমরা আর ১১ দলীয় জোটে থাকছি না। দলীয় নীতি, আদর্শ ও জনগণের প্রত্যাশার প্রতি সম্মান রেখেই এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের কাছে একটি বিকল্প শক্তি হিসেবে নিজেদের তুলে ধরতে চায়।

প্রসঙ্গত, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে ৫০টি আসন খালি রাখার সিদ্ধান্ত নিলেও চরমোনাই পীর মুফতি রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই সমঝোতায় না গিয়ে স্বতন্ত্রভাবে লড়াইয়ের পথ বেছে নিয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন কমিশন বর্তমানে মনোনয়নপত্র বাছাই শেষে আপিল নিষ্পত্তির পর্যায়ে রয়েছে। কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার এই সিদ্ধান্ত দেশের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD