গণ পরিবহনের বিশৃঙ্খলার হোতা শ্রমিকলীগ সম্পাদক পরিমল Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
মিরপুরে নাহিদ–তামিম জাদুতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদযাত্রা ঘিরে গণপরিবহনে প্রস্তুতি, চলছে ঘষামাজা ঢাকাসহ আট বিভাগে পাঁচদিন ঝড়বৃষ্টি, বাড়তে পারে বিস্তার ইসরায়েলের নতুন আতঙ্ক ইরানের ক্লাস্টার বোমা ব্যবহার হারানো ছন্দ ফেরাতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পরীক্ষা হরমুজ উত্তেজনায় জ্বালানি সংকটের আশঙ্কা, বিকল্প খুঁজছে এশিয়া পাঁচ ট্যাংকারে আসছে বিপুল ডিজেল, কমছে সংকটের শঙ্কা পারমাণবিক কমান্ড বজায় রাখতে সক্রিয় মার্কিন ই-৬বি ‘ডুমসডে প্লেন’




গণ পরিবহনের বিশৃঙ্খলার হোতা শ্রমিকলীগ সম্পাদক পরিমল

গণ পরিবহনের বিশৃঙ্খলার হোতা শ্রমিকলীগ সম্পাদক পরিমল




ভয়েস অব বরিশাল: নগরীর সড়কে ৫ ধরনের গণপরিবহনে ট্রাফিক বিশৃঙ্খলা হোতা পরিমল চন্দ্র ধরা ছোয়ার বইরে। মহানগরে শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক থেকে বাগিয়েছে জেলা অটো রিক্সা, অটো টেম্পু ও মিশুক চালক শ্রমিক ইউনিয়নের (৫১৭) সাধারণ সম্পাদক পদটি। সড়ক গুলোতে চলাচলকারী চালকদের মধ্যে বেশির ভাগই চালক লাইসেন্স নেই। এর পরেও পরিমল’র গুছপ্রক্রিয়ায় দেধারছে লাইসেন্স বিহীন গণ পরিবহন চালাচ্ছে। বিনিময়ে গণপরিবহন থেকে মাসোহারা নিয়ে পুলিশের সাথে যোগ সাজসে তৈরী করে সড়কে ট্রাফিক শৃঙ্খলা ভঙ্গের সুযোগ করে দিচ্ছে।

এতে গণপরিবহন সৃষ্ট আহত নিহত’র ঘটনা নগরীতে লেগেই আছে। শেবাচিম হাসপাতাল সূত্রে জানাগেছে এ দূর্ঘটনায় বছরে ৫/৬ জন নিহত ও শতাধিক আহতের ঘটনা ঘটছে। এদিকে গ্যাসের অটো, ব্যাটারী চালিত অটোরিক্সা, সিএনজি, মাহেন্দ্র, ম্যাজিক সহ গণপরিবহন গুলোতে চালক লাইসেন্স না থাকার হিড়িক অনুসন্ধান সূত্রে জানাগেছে। তথ্যমতে, নথুল্লাবাদ-রুপাতলী, নথুল্লাবাদ-লঞ্চঘাট, লঞ্চঘাট-রুপাতলী, বরিশাল-বানারীপাড়া, বরিশাল-বাবুগঞ্জ, বরিশাল-উজিরপুর, বটতলা-ঝালকাঠী নবগ্রামসহ বিভিন্ন রুটে প্রায় ৩ হাজার মহেন্দ্র গাড়িতে যাত্রী পরিবহন করে আসছে। এসব গাড়ির অধিকাংশ চালকের ড্রাইভিং লাইসেন্স নেই। কোন চালক’র লাইসেন্স থাকলেও তার নবায়ন মেয়াদ উত্তীর্ণ। এরপরেও থেমে নেই গাড়ি চালানো। এসব চালক সড়কে বেপরোয়াগাড়ি চালিয়ে প্রতিদিন হতাহতের ঘটনা ঘটে। কেউ কেউ জীবনের তরে পঙ্গু হয়ে বিছানায় শুয়ে জীবন কেটে যায়।

আর এসব কিছু হচ্ছে ৫১৭ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র‌‌‌‌‌‌‌‍‌‌’র কারনে।আর এতে প্রতিদিন জন্ম নিচ্ছে নতুন নতুন দূর্ঘটনা। মহেন্দ্র চালক হুমায়ুন কবির, শামসুল হক, মামুন সহ কয়েকজন মাহেন্দ্র চালক জানায়, বিআরটিএ’র চালক লাইসেন্স পেতে অনেক ভোগান্তি হয়। ১টি লাইসেন্স করতে ৬ থেকে ৮ হাজার টাকা লাগে নতুবা মাসের পর মাস পরীক্ষা দিয়েও চালক লাইসেন্স পাওয়া যায় না। তাই আমাদের শ্রমিক ইউনিয়নের নেতারা সড়কে চলাচলের জন্য ম্যানেজ করে নেয়। এতে আমাদেরও সড়কে পুলিশী ঝামেলা পোহাতে হয় না বলে জানান। এ ব্যাপারে অভিযুক্ত বরিশাল জেলা অটোরিক্সা, অটো টেম্পু ও মিশুক চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র বলেন, প্রশাসনের সাথে টাকা লেনদেন সম্পূর্ণ মিথ্যা। আমি কোন টাকা পয়সা লেনদেন করিনা ।

সরকার কাগজপত্রবিহীন গাড়ী ও চালক লাইসেন্স ছাড়া সড়কে গাড়ি চলতে পারবে না মর্মে ঘোষনা করলেও সরকার দলীয় নেতারা তা মানছে না। এ ব্যাপারে মহানগর আওয়ামীলীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেন, প্রধান মন্ত্রীর নির্দেশ রয়েছে সড়কের নৈরাজ্য বরদাস্ত করা হবে না। এতে যদি দলীয় কোন লোকও জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD