কাউনিয়ার ভাগাড় সরিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পথে বরিশাল Latest Update News of Bangladesh

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বরিশালে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত শিল্প ও জনজীবন কাউনিয়ার ভাগাড় সরিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পথে বরিশাল দেশের শীর্ষ ঋণখেলাপি তালিকা প্রকাশ করলেন অর্থমন্ত্রী নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে অবকাঠামো ও জনস্বাস্থ্যে অগ্রাধিকার ঝালকাঠিতে ভেরিবাঁধ নির্মাণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে বরিশালে যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার




কাউনিয়ার ভাগাড় সরিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পথে বরিশাল

কাউনিয়ার ভাগাড় সরিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পথে বরিশাল




নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর দীর্ঘদিনের বর্জ্য সংকট নিরসনে রিসাইক্লিং প্লান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার। সোমবার (৬ এপ্রিল) কাউনিয়া এলাকায় অবস্থিত প্রায় ৩০ বছরের পুরোনো ময়লার ভাগাড় পরিদর্শন শেষে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, এলাকায় বর্জ্যের অবস্থা অত্যন্ত নাজুক এবং এটি জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। এমন পরিবেশে মানুষের বসবাস অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে। তাই দ্রুত আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু করা জরুরি।

স্বাস্থ্য উপদেষ্টা জানান, নির্বাচনের আগে দলের প্রধান তারেক রহমান পরিবেশ উন্নয়ন ও আধুনিক নগর ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়েছিলেন। সেই পরিকল্পনার অংশ হিসেবেই দেশের বিভিন্ন স্থানে রিসাইক্লিং প্লান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের প্রায় ৮০ শতাংশ বর্জ্য নদীতে ফেলা হচ্ছে, যা নদী দূষণের পাশাপাশি মাটি ও পানির ভারসাম্য নষ্ট করছে। এর ফলে দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, কাউনিয়া এলাকার পরিবেশ পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। প্রায় প্রতিটি পরিবারেই অসুস্থ মানুষ রয়েছে। ইতোমধ্যে শহরের বাইরে বিকল্প স্থান পরিদর্শন করা হয়েছে এবং দ্রুত বর্জ্য স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, নগরবাসীর সহযোগিতায় বরিশাল শহরকে পরিষ্কার, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের কাজ শুরু হয়েছে এবং এটিই এখন সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD