উজিরপুর পৌরসভার নির্বাচনে নৌকাকে ওয়ার্কার্স পার্টির সমর্থন Latest Update News of Bangladesh

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার প্রশাসক শিরিনের আশ্বাসে ক্লাসে ফিরল বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বরিশালসহ পাঁচ বিভাগে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যপতন, ক্রেতাদের স্বস্তি যুদ্ধবিরতি প্রশ্নবিদ্ধ, লেবানন ঘিরে নতুন সংঘাতের আশঙ্কা দশ মিনিটে শতাধিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের আঘাত, নিহত ২৫৪ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, বিরোধী নেতার আবেদনে যা বললেন স্পিকার শিক্ষায় প্রযুক্তি বিপ্লব আনতে সরকারের নতুন উদ্যোগ ঝালকাঠিতে স্কুল ফিডিংয়ে পচা কলা, অভিভাবকদের তীব্র ক্ষোভ




উজিরপুর পৌরসভার নির্বাচনে নৌকাকে ওয়ার্কার্স পার্টির সমর্থন

উজিরপুর পৌরসভার নির্বাচনে নৌকাকে ওয়ার্কার্স পার্টির সমর্থন

উজিরপুর পৌরসভার নির্বাচনে নৌকাকে ওয়ার্কার্স পার্টির সমর্থন




উজিরপুর প্রতিনিধি ॥ বরিশালের উজিরপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী মোঃ গিয়াস উদ্দিন বেপারীকে সমর্থন দিয়ে সভা করেছে মহাজোটের শরীক দল উপজেলা ওয়ার্কার্স পার্টি।

 

 

শনিবার (১৯ ডিসেম্বর ) বিকেলে বাবুলাল শীল স্মৃতি পাঠাগার ও ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে পার্টির কর্মীসভায় কমরেড এইচ.এম হারুন এর সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড ফাইজুল হক বালী ফারাহীন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী।

 

 

আরো বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এস.এম জামাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, ভাইস চেয়ারম্যান ও উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সীমা রানী শীল,

 

 

সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, ওয়ার্কার্স কার্টির নেতা কমরেড ফরিদ হোসেন সিকদার, জাহিদ হোসেন খান ফারুক, সুমন পান্ডে, সফিকুল আলম খান করিম প্রমূখ।

 

 

সভায় ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ বলেন, মহাজোট সরকারের শরীক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উজিরপুর উপজেলা শাখার সকল নেতৃবৃন্দ আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী গিয়াস উদ্দিন বেপারীর নৌকা প্রতীকের পক্ষে প্রচার প্রচারণাসহ সব ধরণের সহযোগিতার আস্বাস প্রদান করে নৌকাকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD