ইলিশ রক্ষায় হিজলা প্রশাসনের কড়া বার্তা, কারেন্ট জাল ধ্বংস Latest Update News of Bangladesh

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
মিরপুরে নাহিদ–তামিম জাদুতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদযাত্রা ঘিরে গণপরিবহনে প্রস্তুতি, চলছে ঘষামাজা ঢাকাসহ আট বিভাগে পাঁচদিন ঝড়বৃষ্টি, বাড়তে পারে বিস্তার ইসরায়েলের নতুন আতঙ্ক ইরানের ক্লাস্টার বোমা ব্যবহার হারানো ছন্দ ফেরাতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পরীক্ষা হরমুজ উত্তেজনায় জ্বালানি সংকটের আশঙ্কা, বিকল্প খুঁজছে এশিয়া পাঁচ ট্যাংকারে আসছে বিপুল ডিজেল, কমছে সংকটের শঙ্কা পারমাণবিক কমান্ড বজায় রাখতে সক্রিয় মার্কিন ই-৬বি ‘ডুমসডে প্লেন’




ইলিশ রক্ষায় হিজলা প্রশাসনের কড়া বার্তা, কারেন্ট জাল ধ্বংস

ইলিশ রক্ষায় হিজলা প্রশাসনের কড়া বার্তা, কারেন্ট জাল ধ্বংস




হিজলা প্রতিনিধি ॥ মেঘনা নদীতে জাটকা নিধন ঠেকাতে বরিশালের হিজলা উপজেলায় দিনভর বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। অভিযানে অবৈধভাবে জাটকা ধরার অপরাধে চার জেলেকে জরিমানা করা হয়েছে এবং বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন হিজলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

মৎস্য বিভাগ জানায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে জাটকা ধরার সময় চারজন জেলেকে হাতেনাতে আটক করা হয়। তাদের মধ্যে হিজলার খুন্না বাজার এলাকার রাজীব (২০) কে এক হাজার টাকা এবং মেহেন্দিগঞ্জ উপজেলার দাদপুর এলাকার মো. গনি (৩৫), মো. শাহিন (২৮) ও সুমন (৩০) কে পাঁচ হাজার টাকা করে মোট ১৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ সাজা দেওয়া হয়।

অভিযানে প্রায় চার লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে নদীর তীরে স্থানীয় জনগণের উপস্থিতিতে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, জাটকা রক্ষা করা গেলে ভবিষ্যতে ইলিশ উৎপাদন বাড়বে এবং জেলেদের জীবনমান উন্নত হবে। এজন্য জাটকা নিধনের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল জানান, জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD