'আহা একি ঘটালো' বরগুনার যুবলীগ সভাপতি ! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বরিশালে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত শিল্প ও জনজীবন কাউনিয়ার ভাগাড় সরিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পথে বরিশাল দেশের শীর্ষ ঋণখেলাপি তালিকা প্রকাশ করলেন অর্থমন্ত্রী নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে অবকাঠামো ও জনস্বাস্থ্যে অগ্রাধিকার ঝালকাঠিতে ভেরিবাঁধ নির্মাণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে বরিশালে যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার




‘আহা একি ঘটালো’ বরগুনার যুবলীগ সভাপতি !

‘আহা একি ঘটালো’ বরগুনার যুবলীগ সভাপতি !




বরগুনা প্রতিনিধি॥  দুই সন্তানের জননী রুশিয়া বেগম নিয়ে পালিয়ে গেছেন বরগুনার পাথরঘাটা উপজেলায় রাসেল চাপরাশি নামের এক যুবলীগ নেতা।তিনি উপজেলার ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী খলিলুর রহমান প্রথমে পাথরঘাটা থানায় সাধারণ ডায়েরি ও পরে পাথরঘাটার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুব্রত মল্লিকের আদালতে মামলা দায়ের করেন।

রোববার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মামলার বাদী খলিলুর রহমানকে হত্যার হুমকি দেয়া ও ঘরের আসবাবপত্র ভাঙচুরের কথা জানান।অভিযুক্ত রাসেল পাথরঘাটা পৌরসভার ৩নং ওয়ার্ডের এলাকার মৃত মিন্টু চাপরাশীর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাসেলের সঙ্গে রুশিয়ার পরকীয়া চলে আসছিল। সম্প্রতি রাসেল খলিলের স্ত্রীকে পার্শ্ববর্তী উপজেলা তালতলী নিয়ে ৬ দিন থাকার পর ওই উপজেলার উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। সে সময় দুই সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তাকে ঘরে তুলে নেয় রাসেল। কিন্তু পরকীয়ার টানে আবারো রুশিয়াকে নিয়ে উধাও হয়ে গেছেন রাসেল।

খলিলুর রহমান বলেন, আমার স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য রাসেলকে আসামি করে মামলা করায় সে শনিবার বিকালে আমার ঘরে এসে আসবাবপত্র ভাঙচুর করে। বলে- আমি যদি মামলা তুলে না নেই তবে আমাকে হত্যা করে লাশ গুম করে ফেলা হবে। আমাকে যে কোন সময় মেরে ফেলতে পারে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বাপারে যুবলীগ নেতা রাসেল জানান, আমি খলিল মিস্ত্রির স্ত্রীকে নিয়ে যাইনি। রুশিয়ার সঙ্গে আমার কথা হয়েছে সে তার বাবার বাড়ি তালতলী এলাকার পনু খলিফার কাছে আছে। আমার বিরুদ্ধে আমার চাচারা খলিল মিস্ত্রির সঙ্গে মিলে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করার চেষ্টা করছে।

এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি শাহাবুদ্দিন জানান, রাসেলের বিরুদ্ধে থানায় রুশিয়ার স্বামী খলিল জিডি করে। পরে পাথরঘাটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাও দায়ের করেছে।

তিনি আরও জানান, থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে রাসেলের বিরুদ্ধে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD