অস্ত্রসহ ২৮টি মামলার আসামীসহ গ্রেফতার- ৩ Latest Update News of Bangladesh

শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বিয়ে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, গ্রেপ্তার হিরো আলম দেড় যুগ পর নির্বাচিত সরকার প্রত্যাশা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের নেওয়া ঋণ ও চুক্তি নতুন সরকারের বড় চ্যালেঞ্জ: সিপিডি পাইলট প্রকল্পেই শুরু ফ্যামিলি কার্ড, পরে দেশব্যাপী সম্প্রসারণ দলীয় প্রভাব নয়, ন্যায়ভিত্তিক শাসনের অঙ্গীকার প্রধানমন্ত্রীর শিক্ষাপ্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি নিষিদ্ধ, নতুন নীতিমালা জারি দেখা গেছে চাঁদ, কাল শুরু পবিত্র মাহে রমজান প্রথম মন্ত্রিসভা বৈঠকে ১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা সরকারের সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা জামায়াত আমিরের




অস্ত্রসহ ২৮টি মামলার আসামীসহ গ্রেফতার- ৩

অস্ত্রসহ ২৮টি মামলার আসামীসহ গ্রেফতার- ৩




রিপোর্ট- মোঃ মাসুদ সরদার :মাদারীপুরের কালকিনিতে হত্যা,অস্ত্র, বোমাবাজী ও চাদাবাজীসহ ২৮ মামলার মোঃ আক্তার সিকদার-(৩৮), ফারুক মৃধা-(৩০) ও আমিনুল মৃধা-(৩০) নামের তিনজন ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামীদেরকে গ্রেফতার করেছেন মাদারীপুর র‌্যাব-৮। আজ মঙ্গলবার দুপুরের দিকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আক্তার সিকদার উপজেলার দক্ষিন বাশগাড়ী গ্রামের মতিন সিকদারের ছেলে, ফারুক মৃধা উপজেলার খুনেরচর গ্রামের নূরুল হক মৃধার ছেলে ও আমিনুল মৃধা খুনেরচর গ্রামের নজির আহম্মেদ মৃধার ছেলে।র‌্যাব সুত্রে জানাগেছে, র‌্যাব-৮ মাদারীপুর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে জেলার সদর আচমত আলী খান সেতু টোল প্লাজায় এলাকায় অভিযান চালায়।

 

এসময় হত্যা, অস্ত্র, বোমাবাজী ও চাঁদাবাজীসহ ২৮টি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী আক্তার সিকদার, ৮টি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী ফারুক মৃধা ও ৪টি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী আমিনুল মৃধাকে গ্রেফতার করেন।

আসামীগণের বিরুদ্ধে কালকিনি থানা ও বরিশালের মুলাদি থানাসহ দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে।কালকিনি থানার অফিসার ইনর্চাজ মোফাজ্জল হোসেন বলেন গ্রেফতারকৃত আসামীদেরকে কালকিনি থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD