সংসদের প্রথম অধিবেশনেই উত্তাপ বাড়াচ্ছে রাষ্ট্রপতির ভাষণ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
আজ থেকে পুনরায় শুরু হলো গণতন্ত্র : প্রধানমন্ত্রী ত্রয়োদশ সংসদের স্পিকার ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ ত্রয়োদশ সংসদে ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের লাখো শিশুর জীবন:ইউনিসেফ শান্তির পথে তিন শর্ত তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট সংসদের প্রথম অধিবেশনেই উত্তাপ বাড়াচ্ছে রাষ্ট্রপতির ভাষণ মিরপুরে নাহিদ–তামিম জাদুতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর




সংসদের প্রথম অধিবেশনেই উত্তাপ বাড়াচ্ছে রাষ্ট্রপতির ভাষণ

সংসদের প্রথম অধিবেশনেই উত্তাপ বাড়াচ্ছে রাষ্ট্রপতির ভাষণ




ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। নতুন সংসদের সূচনালগ্নেই রাষ্ট্রপতির ভাষণ নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে, যা সংসদের পরিবেশে উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।

সরকারি দলের বক্তব্য অনুযায়ী, সংসদীয় প্রথা অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন। সেই ধারাবাহিকতায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ সংসদে ভাষণ দেবেন।

তবে বিরোধীদলীয় নেতারা এ বিষয়ে তীব্র আপত্তি জানিয়েছেন। তাদের মতে, বর্তমান রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার সাংবিধানিক অধিকার নেই।

বিরোধীদলীয় উপনেতা এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই। তিনি বলেন, বিএনপি কেন এই পদক্ষেপ নিচ্ছে তা তাঁর কাছে পরিষ্কার নয়।

অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংসদে প্রথমে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বর্তমান রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।

এদিকে বিরোধী দল হিসেবে দায়িত্বশীল আচরণ করার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াত নেতারা। তারা বলেছেন, অযথা কোনো বিষয় আদালতে নেওয়ার ইচ্ছা নেই, যদি না পরিস্থিতি তাদের বাধ্য করে।

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবে। তিনি বলেন, সব বিষয়ে অকারণে বিরোধিতা করা হবে না এবং না বুঝে সমর্থনও দেওয়া হবে না।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে দেশের সংসদ কার্যকর ছিল না। একতরফা নির্বাচন এবং গৃহপালিত বিরোধী দলের কারণে সংসদীয় গণতন্ত্র দুর্বল হয়ে পড়েছিল।

তবে গণ-অভ্যুত্থানের পর ক্ষমতার পরিবর্তনের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হচ্ছে। এবারের সংসদে সরকার পরিচালনা করছে বিএনপি এবং বিরোধী দলের ভূমিকায় রয়েছে জামায়াতে ইসলামী ও ছাত্রদের নেতৃত্বে গঠিত এনসিপি।

সবার প্রত্যাশা, নতুন সংসদ প্রাণবন্ত বিতর্ক ও কার্যকর আইন প্রণয়নের মাধ্যমে দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD