বিএমপি কমিশনারসহ ৫ এসপিকে প্রত্যাহার Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
আজ থেকে পুনরায় শুরু হলো গণতন্ত্র : প্রধানমন্ত্রী ত্রয়োদশ সংসদের স্পিকার ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ ত্রয়োদশ সংসদে ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের লাখো শিশুর জীবন:ইউনিসেফ শান্তির পথে তিন শর্ত তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট সংসদের প্রথম অধিবেশনেই উত্তাপ বাড়াচ্ছে রাষ্ট্রপতির ভাষণ মিরপুরে নাহিদ–তামিম জাদুতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর




বিএমপি কমিশনারসহ ৫ এসপিকে প্রত্যাহার

বিএমপি কমিশনারসহ ৫ এসপিকে প্রত্যাহার




ডেস্ক রিপোর্ট : বরিশাল ও সিলেট মহানগরের পুলিশ কমিশনার, একজন জেলা প্রশাসক (ডিসি) ও পাঁচ পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

রোববার (১০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য দুই পুলিশ কমিশনারের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) এবং হবিগঞ্জ, পিরোজপুর, নোয়াখালী, সাতক্ষীরা ও মেহেরপুরের পুলিশ সুপারকে প্রত্যাহার করার সিদ্ধান্ত জানানো হয়। একইসঙ্গে তাদের জায়গায় অভিজ্ঞ ও যোগ্য কর্মকর্তাদের পদায়নের জন্য স্বরাষ্ট্রমন্ত্রালয়ে চিঠি পাঠানো হয়েছে বলেও উল্লেখ করা হয়।

এ ছাড়া মানিকগঞ্জ সদর, সিংগাইর ও গাজীপুরের শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জেলার বাহিরে বদলির প্রস্তাব নির্বাচন কমিশনে পাঠানোর জন্য জননিরাপত্তা সচিব বরাবর চিঠি পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD